সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা, কল্পনা- কত কিছুই না হয়েছে তাঁদের নিয়ে। বিয়ে পাকা হওয়ার কথাও সংবাদের শিরোনামে উঠে এসেছে। যদিও মিডিয়ার সামনে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু প্রেমের সুবাস কখনও লুকিয়ে রাখা সম্ভব নয়। আবেগের কোনও না কোনও জানলা দিয়ে তা বেরিয়ে পড়বেই। তেমনটাই হল বলিউডের বাজিরাও-মস্তানির ক্ষেত্রে। রণবীরের এক ছবিতেই নিজের আবেগ প্রকাশ্যে জানিয়ে ফেললেন দীপিকা। তাতেই শোরগোল পড়ে গেল চারদিকে। দীপিকার প্রতিক্রিয়াকেই দু’জনের প্রেমের স্বীকারোক্তি হিসেবে মানছেন নেটিজেনরা।
[OMG! সানি লিওনের পর ‘বিগ বস ১২’-এ দেখা যাবে এই পর্নস্টারকে!]
[অনুষ্কার কথাবার্তাও আবর্জনার মতোই! অভিনেত্রীকে পালটা তোপ যুবকের]
‘গাল্লি বয়’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ‘সিম্বা’র শুটিংও শুরু হয়েছে। এতকিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিতে ভোলেন না রণবীর। সম্প্রতি তিনি সমুদ্র সৈকতে তোলা নিজের এই ছবিটি পোস্ট করেছিলেন। শার্টের বোতাম খোলা ছবিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু এর মধ্যেই একটি কমেন্ট সকলের নজরে আসে। রণবীরের ছবিতে দীপিকার করা মন্তব্যটি। কেবল একটিই শব্দ লেখা ‘Mine!!!’। এই একটি শব্দেই যেন নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন ডি পি। আর সেই সঙ্গে জানিয়ে দিলেন রণবীরের প্রতি তাঁর ভালবাসার কথা।
আগুনে ঘৃতাহুতির কাজ আবার করেছে কমেডিয়ান মল্লিকা দুয়ার মন্তব্য। রণবীরকে ‘জিজু’ বলে সম্বোধন করেছেন তিনি। আর এই মন্তব্যই ফের রণবীর-দীপিকার বিয়ের জল্পনাকে বাড়িয়ে দিয়েছে। শোনা গিয়েছে, ইরফান খানের অসুস্থতার কারণে বিশাল ভরদ্বাজের সিনেমা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। অবসরের এই সময়টায় নাকি নিজের বিয়ের শপিং সেরে নিচ্ছেন দীপিকা। মায়ের সঙ্গে গয়নার কেনাকাটা করতেও দেখা গিয়েছে নায়িকাকে।
[পানপাত্র চুরির দায়ে প্রকাশ্যে অভিযুক্ত এই জনপ্রিয় গায়িকা]
The post OMG! রণবীরের ছবিতে এ কী মন্তব্য করলেন দীপিকা! appeared first on Sangbad Pratidin.
