shono
Advertisement
Bike Ambulance Dada

অপেক্ষার অবসান, 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'র শুটিং শুরু দেবের, নিজেই শেয়ার করলেন ছবি

কবে মুক্তি পাবে এই ছবিটি?
Published By: Tiyasha SarkarPosted: 05:39 PM Feb 15, 2026Updated: 05:39 PM Feb 15, 2026

অপেক্ষার অবসান। নিজের পঞ্চাশতম ছবি 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'র শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দেব। রবিবার নিজেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন তারকা সাংসদ।

Advertisement

অভিনেতা-প্রযোজক দেব। ছবি-সোশাল মিডিয়া

১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন 'নতুন যাত্রা-নতুন শুরু'। সেখানেই দেখা গিয়েছিল বাইক অ্যাম্বুল্যান্স দাদা ছবির পোস্টার। দেবের ওই পোস্টে বরাবরের মতোই উপচে পড়ে অনুরাগীদের মন্তব্য। অধিকাংশেরই প্রশ্ন ছিল শুটিং শুরু হবে কবে। যদিও সেসময় তা খোলসা করেননি অভিনেতা। রবিবার ফের ছবি পোস্ট করে সুখবর দিলেন দেব। লিখলেন, "#BAD কাজ শুরু।  বাইক অ্যাম্বুল্যান্স দাদা।" অর্থাৎ আজ থেকেই শুরু হল শুটিং।

 

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তাঁর বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগষ্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement