shono
Advertisement
Ziaul Faruq Apurba

'ও আমাদের ভ্যালেন্টাইন', প্রেমের মাসে মেয়ের মুখ দেখালেন অপূর্ব

গত ডিসেম্বরেই দ্বিতীয়বার বাবা হয়েছেন অপূর্ব।
Published By: Tiyasha SarkarPosted: 03:23 PM Feb 15, 2026Updated: 03:23 PM Feb 15, 2026

গত ডিসেম্বরেই দ্বিতীয়বার বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রেমের মাসে মেয়ের মুখ দেখালেন অভিনেতা। ছবি পোস্ট করে তিনি লিখলেন, 'ওকে আশীর্বাদ করুন।'

Advertisement

প্রথম সন্তানের সঙ্গে অপূর্ব। ছবি-সোশাল মিডিয়া

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। এদেশেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জিতে নিয়েছেন তিনি। ২০২১ সালে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁর বর্তমান স্ত্রী শাম্মা দেওয়ান। গত ডিসেম্বরে দ্বিতীয়বার বাবা হয়েছেন অপূর্ব। সোশাল মিডিয়ায় মেয়ের হাতের ছবি পোস্ট করে নিজেই সুখবর দিয়েছিলেন তিনি। এবার মেয়ের মুখ দেখালেন অভিনেতা। রবিবার মেয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'এবছরে আমাদের ভ্যালেন্টাইন আমাদের রাজকন্যা অনয়া। ওর জন্য প্রার্থনা করবেন।'

 

উল্লেখ্য, কেরিয়ারের শুরুর দিকেই এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপূর্ব। যদিও সেই সংসারের মেয়াদ বেশিদিন ছিল না। বিচ্ছেদের পর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অভিনেতা। ৮ বছরের সংসার তাঁদের। অদিতি ও অপূর্বর এক পুত্রসন্তান রয়েছে। বাবার সঙ্গে নাটকে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে। ২০২০ সালে অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় অপূর্বর। তারপর ২০২১ সালে নিজের তৃতীয় বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন অনুরাগীরা। গত ডিসেম্বরে দম্পতির ঘরে আসে কন্যা সন্তান। প্রসঙ্গত, ছেলের সঙ্গেও অত্যন্ত সমধুর সম্পর্ক অপূর্ব। দিনকয়েক আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বাবা-ছেলের মিষ্টি সম্পর্কের ভিডিও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার