shono
Advertisement
Arundhati Roy

গাজা নিয়ে জুরির মন্তব্যে ক্ষুব্ধ, বার্লিন চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না অরুন্ধতী রায়

গাজা নিয়ে জার্মানি, আমেরিকাকে কাঠগড়ায় তুলেছেন বুকারজয়ী সাহিত্যিক।
Published By: Biswadip DeyPosted: 12:03 PM Feb 15, 2026Updated: 12:03 PM Feb 15, 2026

বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়িয়েছেন বুকারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়। তিনি জানিয়ে দিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়ে উৎসবের জুরি বোর্ডের সদস্যদের 'অযৌক্তিক মন্তব্যে'র প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। এক ভারতীয় সংবাদমাধ্যমে এই বিষয়ে তাঁর মতামত বিশদে জানিয়েছেন 'দ্য গড অফ স্মল থিংস'-এর লেখিকার। প্রসঙ্গত, তাঁর লেখা চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ক্লাসিক বিভাগে প্রদর্শিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে অরুন্ধতীর এমন ঘোষণায় বার্লিন উৎসব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উৎসব এক প্রাজ্ঞ ব্যক্তির অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে।

Advertisement

বিতর্কের সূত্রপাত এই বছরের সাত সদস্যের জুরি বোর্ডের প্রধান জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্সের মন্তব্যে। তিনি বলেছিলেন, ''যদি আমরা এমন সিনেমা বানাই যা রাজনৈতিক, তাহলে আমরা রাজনীতির আঙিনায় প্রবেশ করব। কিন্তু আমরা রাজনীতির প্রতিপক্ষ। আমরা রাজনীতির বিপরীতে। আমাদের জনগণের কাজ করতে হবে, রাজনীতিবিদদের নয়।'' এদিকে আরেক জুরি সদস্য ইভা পুশচিনস্কা বলেছিলেন, ইজরায়েল না প্যালেস্টাইন, কাকে সমর্থন করছে সরকার তা নিয়ে পরিচালকদের থেকে জানতে চাওয়াটা ‘অন্যায়’। তিনি বলেন, ''আরও অনেক যুদ্ধ আছে যেখানে গণহত্যা হয়। আমরা সেই বিষয়ে কথা বলি না।''

অরুন্ধতী রায় জানিয়ে দিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়ে উৎসবের জুরি বোর্ডের সদস্যদের 'অযৌক্তিক মন্তব্যে'র প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত।

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন অরুন্ধতী। তিনি লিখেছেন, 'আমি হতবাক এবং বিরক্ত। আমার বিশ্বাস গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের তাঁদের সাধ্যমতো চেষ্টা করে যাওয়া উচিত। আমি স্পষ্টভাবে বলতে চাই, গাজায় যা হচ্ছে, হয়ে চলেছে তা হল ইজরায়েলের দ্বারা প্যালেস্তিনীয় জনতার হত্যা!' তিনি আরও লিখেছেন, 'এই যুদ্ধকে আমেরিকা এবং জার্মানির প্রশাসন, পাশাপাশি ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ সমর্থন করেছে এবং আর্থিক সাহায্যও করেছে। যার ফলে তারাও এই অপরাধে জড়িত।'

উল্লেখ্য, ‘গড অফ দ্য স্মল থিংস’ উপন্যাস লিখে ১৯৯৭ সালে বুকার পুরস্কার পেয়েছিলেন অরুন্ধতী রায়। সারা বিশ্বের জনপ্রিয় ভারতীয় লেখকদের মধ্যে তিনি অন্যতম। বরাবরই স্পষ্টবক্তা এই লেখিকা এর আগেও বিতর্কে জড়িয়েছেন অনেক বার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement