shono
Advertisement
Hair Care

পাইনের মতো দেখতে এই ফুল, চেপে ধরলেই ঝরবে প্রাকৃতিক শ্যাম্পু, ব্যবহারের নিয়ম জানেন?

হাতের তালুতে নিয়ে একটু চেপে ধরলেই ফুল থেকে ঝরে পড়ে এক বিশেষ পিচ্ছিল তরল। যা প্রাচীন কাল থেকেই কাজ করে আসছে অব্যর্থ প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে। চুলের জন্য কতটা উপকারী জানেন?
Published By: Buddhadeb HalderPosted: 04:16 PM Aug 28, 2026Updated: 04:16 PM Aug 28, 2026

প্রকৃতির ভাঁড়ারে এমন কিছু বিস্ময় রয়েছে, যা আধুনিক রূপচর্চার কৃত্রিম দুনিয়াকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তেমনই এক অবাক করা ফুল জিঞ্জার লিলি। দেখতে অবিকল পাইন ফলের মতো হলেও, এই ফুল কিন্তু তুলতুলে নরম এবং টুকটুকে লাল। আর এর সবচেয়ে বড় চমক লুকিয়ে রয়েছে এর স্পর্শে। হাতের তালুতে নিয়ে একটু চেপে ধরলেই ফুল থেকে ঝরে পড়ে এক বিশেষ পিচ্ছিল তরল। যা প্রাচীন কাল থেকেই কাজ করে আসছে অব্যর্থ প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে।

Advertisement

আজকের কেমিক্যালনির্ভর শ্যাম্পুতে চুলের বারোটা বাজে নিমেষেই। বাজারজাত এইসব শ্যাম্পুর বদলে ভেষজ উপাদান ব্যবহার করতে চান? মূলত উত্তর-পূর্ব হিমালয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গাঢ় সবুজ উপত্যকায় দেখা মেলে এই অদ্ভুত সুন্দর ফুলের। দুর্লভ হলেও চুলের সুরক্ষায় এর কার্যকারিতা কিন্তু আপনার চোখ ধাঁধাবেই!

জিঞ্জার লিলি

কতটা উপকারী এই ফুল?
চুলের যত্নে জিঞ্জার লিলি একাই একশো। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফুলের নির্গত তরল স্ক্যাল্পে মালিশ করলে, ত্বকের রক্ত সঞ্চালন দ্রুত বেড়ে যায়। ফলে চুলের গোড়া হয় মজবুত আর চুল পড়া বন্ধ হয় খুব দ্রুত। শুধু তা-ই নয়, স্ক্যাল্পের নানাবিধ সংক্রমণ প্রতিরোধ করতে এবং খুশকির সমস্যা চিরতরে মেটাতেও এর জুড়ি মেলা ভার।

ফাইল ছবি

কীভাবে ব্যবহার করবেন?
পাশাপাশি এটি চুলকে দেয় এক অপূর্ব প্রাকৃতিক কন্ডিশনিং। কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার না করেও কীভাবে চুলকে রেশমের মতো নরম ও উজ্জ্বল রাখা যায়, তার জবাব লুকিয়ে রয়েছে এই লাল ফুলের তরলেই। তবে মনে রাখা দরকার, স্ক্যাল্পের অতিরিক্ত জমে থাকা তেল বা ময়লা পরিষ্কার করায় এটি ততটা কার্যকরী নয়। তাই একে মূলত চুলে পুষ্টি জোগানো এবং কন্ডিশনিংয়ের কাজেই বেশি ব্যবহার করা হয়।

কোথা থেকে পাবেন?
সব জায়গায় এই তাজা ফুল পাওয়া কঠিন। তাই বাজারের সেরা আয়ুর্বেদিক ব্র্যান্ডগুলোর জেনুইন জিঞ্জার লিলিযুক্ত শ্যাম্পু বা তেল বেছে নেওয়া যেতে পারে। প্রকৃতির এই উপহারকে দৈনন্দিন রূপচর্চায় সামিল করলে চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে আসবে নিমেষেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement