shono
Advertisement
FIFA World Cup

বড় লোকসানের মুখে অংশগ্রহণকারী দেশগুলি! বিশ্বকাপ বাঁচাতে তড়িঘড়ি বড় সিদ্ধান্ত ফিফার

ফিফার পুরস্কারমূল্যে সন্তুষ্ট ছিল না ইউরোপের একাধিক দেশ। তাদের যুক্তি, বিশ্বকাপ বেশি দিন চলবে। তাতে দলগুলির খরচ বাড়বে।
Published By: Subhajit MandalPosted: 03:42 PM Apr 30, 2026Updated: 03:42 PM Apr 30, 2026

ইউরোপের একাধিক দেশের প্রবল আপত্তি। নাম প্রত্যাহারের হুমকি। যার জেরে আমেরিকা-কানাডা এবং মেক্সিকোর ফুটবল বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা। বিশ্বকাপের পুরস্কারমূল্য একধাক্কায় অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা গিয়েছে নির্ধারিত পুরস্কার মূল্যের পাশাপাশি লভ্যাংশের একটা বড় ভাগও দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলিকে।

Advertisement

আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপে পুরস্কারমূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা। প্রাথমিকভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন ডলার পুরস্কারমূল্য ঘোষণা করে ফিফা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫৬৩ কোটি টাকা। ঠিক হয়েছিল, বিশ্বকাপ জয়ী দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫১ কোটি টাকা। বিশ্বকাপের রানার্সরা পাবে ২৯৭ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে ২৬১ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা দলের পকেটে ঢুকবে ২৪৩ কোটি টাকা। ৩৩ থেকে ৪৮তম স্থানে শেষ করার দলে ভাঁড়ারে ঢুকবে ৮১ কোটি টাকা।

কিন্তু ওই পুরস্কারমূল্যে সন্তুষ্ট ছিল না ইউরোপের একাধিক দেশ। তাদের যুক্তি, বিশ্বকাপ বেশি দিন চলবে। তাতে দলগুলির খরচ বাড়বে। তা ছাড়া তিনটি দেশ মিলিয়ে হবে এ বারের প্রতিযোগিতা। যে দলগুলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোবে, তাদের খরচ অনেকটাই বাড়বে। এই সব দেশের দাবি মেনেই বিশ্বকাপের পুরস্কারমূল্য বেশি খানিকটা বাড়ানো হচ্ছে। ফিফার এক কর্তা বলছেন, "দেশগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের আরও বেশি লভ্যাংশ ভাগ করে দেওয়া হবে। তবে কতটা সেটা ফিফা কাউন্সিলের বৈঠকে ঠিক করা হবে। আশা করা যায় সংখ্যাটা অনেকটাই বাড়বে।"

মনে করা হচ্ছে এবারের বিশ্বকাপ থেকে ১৩ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। যা আগের বিশ্বকাপ থেকে আয়ের দ্বিগুণ। ২০২২ বিশ্বকাপ থেকে আয় হয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার। তবে এত সবের পরেও একটা খটকা থেকেই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement