shono
Advertisement
Messi match

অনুমতি ছাড়া মেসি ম্যাচে রেফারির বন্দোবস্ত! প্রাক্তন ফুটবলারকে অভিনব শাস্তি আইএফএ'র

মেসি ম্যাচে আইএফএ-র অনুমতি না নিয়ে খেলাতে গিয়ে নির্বাসনের মুখে পড়তে হয়েছিল চার বাঙালি রেফারিকেও।
Published By: Subhajit MandalPosted: 01:56 PM Mar 12, 2026Updated: 01:56 PM Mar 12, 2026

মেসি ম্যাচের রেফারি কোঅর্ডিনেটর সুপ্রিয় দাশগুপ্তকে অভিনব শাস্তি দিল আইএফএ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল মেসি ম্যাচে চার রেফারির সঙ্গে যোগাযোগ স্থাপন করে আইএফএ-র অনুমতি না নিয়েই ১৩ ডিসেম্বর ম্যাচে নিয়ে যাওয়ার। তার জেরেই শাস্তি দেওয়া হল প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্তকে।

Advertisement

তাঁকে ছয় মাসের নির্বাসন দেওয়া হয়েছে ঠিকই, তবে পাশাপাশি বলা হয়েছে, যদি তিনি আইএফএ-র বর্ধমান অ্যাকাডেমিতে সপ্তাহে দুই দিন করে খুদে ফুটবলারদের অনুশীলন করান, তাহলে এই ছয় মাস তাঁকে নির্বাসনে কাটাতে হবে না। অন্যত্র কোচিংও করাতে পারবেন।

সুপ্রিয় দাশগুপ্ত প্রাক্তন ফুটবলার হলেও বর্তমানে কলকাতা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে কোচিং করান। আইএফএ চাইছে আর্থিক জরিমানা বা পুরোপুরি নির্বাসন না দিয়ে বরং এই বাঙালি কোচের মেধাকে কাজে লাগিয়ে বাংলার ফুটবলের উন্নয়ন। সুপ্রিয়র মতো কলকাতা প্রিমিয়ার লিগে কাজ করা অভিজ্ঞ কোচ যদি আইএফএ-র অ্যাকাডেমিতে খুদে ফুটবলারদের ট্রেনিং দেন, তাহলে লাভবান হবে সেই ফুটবলাররাই। এতে বাংলার ফুটবলের লাভ।

এর আগে মেসি ম্যাচে আইএফএ-র অনুমতি না নিয়ে খেলাতে গিয়ে নির্বাসনের মুখে পড়তে হয়েছিল চার বাঙালি রেফারিকেও। পরে রেফারিরা মুচেলেকা দেওয়ায় পুনর্বিবেচনা করে তাঁদের নির্বাসন তুলে নেওয়া হয়। এবার সুপ্রিয়র শাস্তিও লঘু করে দেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement