shono
Advertisement
Lionel Messi

ট্রাম্পের সঙ্গে দেখা করবেন মেসি! কবে এই বহুপ্রতীক্ষিত সাক্ষাৎ?

সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে হোয়াইট হাউস গিয়েওছিলেন সিআর৭। তার রেশ কাটতে না কাটতে এবার নতুন খবর।
Published By: Prasenjit DuttaPosted: 08:06 PM Feb 28, 2026Updated: 08:06 PM Feb 28, 2026

সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে হোয়াইট হাউস গিয়েওছিলেন সিআর৭। তার রেশ কাটতে না কাটতে এবার খবর, সব কিছু ঠিকঠাক থাকলে লিওলেন মেসিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চলেছেন। প্রশ্ন হল, বহুপ্রতীক্ষিত এই সাক্ষাৎ কবে?

Advertisement

সংবাদমাধ্যম সূত্রের খবর, ৭ মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দু'দিন পর এই সাক্ষাৎ হতে পারে। জানা গিয়েছে, এমএলএস কাপ জয়ের উদযাপন করতে হোয়াইট হাউসে ইন্টার মায়ামি দলের সদস্যদের সঙ্গে যাবেন এলএম১০। তিনি হোয়াইট হাউসে গেলে সেটা হবে তাঁর প্রথম আগমন।

লিওনেল মেসির এক এজেন্টকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কোনও উত্তর দেননি। তবে মায়ামি হেরাল্ড জানিয়েছে, দলের 'সবাই' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশেষ এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে ৮ বারের ব্যালন ডি'অর জয়ীকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেডেল অফ ফ্রিডম গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যা আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান। যদিও ব্যস্ত সময়সূচির কারণে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মেসি।

২০১১ সালে এলএ গ্যালাক্সি জয়ের পর হোয়াইট হাউসে গিয়েছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। উল্লেখ্য, গত বছরের শেষে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছিল। এখন দেখার, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন কি না আর্জেন্টিনীয় কিংবদন্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement