shono
Advertisement
Neymar Jr

সতীর্থ রবিনহোর ছেলেকে সপাটে চড় নেইমারের! ব্রাজিল তারকার বিরুদ্ধে শুরু তদন্ত

ফের বিতর্কে নেইমার। এবার স্যান্টোস ক্লাবের সতীর্থকে মারধরের অভিযোগ ব্রাজিলের মহাতারকার বিরুদ্ধে। কে এই সতীর্থ? তাঁর নাম রবিনহো জুনিয়র। যিনি ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোর ছেলে।
Published By: Arpan DasPosted: 12:54 PM May 05, 2026Updated: 12:54 PM May 05, 2026

ফের বিতর্কে নেইমার। এবার স্যান্টোস ক্লাবের সতীর্থকে মারধরের অভিযোগ ব্রাজিলের মহাতারকার বিরুদ্ধে। কে এই সতীর্থ? তাঁর নাম রবিনহো জুনিয়র। যিনি ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোর ছেলে। নেইমারের ফিটনেস নিয়ে এমনিতেই দুশ্চিন্তা রয়েছে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্নচিহ্ন আছে। এবার ১৬ বছর ছোট সতীর্থকে মারধর করে বিতর্কে নেইমার।

Advertisement

কীভাবে ঝামেলার সূত্রপাত? জানা গিয়েছে, নেইমারকে ড্রিবল করে বেরিয়ে যান রবিনহো জুনিয়র। ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি নেইমার। রাগের মাথায় সতীর্থকে টেনে ফেলে দেন। রবিনহো জুনিয়র প্রতিবাদ করতেই গালিগালাজ করা শুরু করেন নেইমার। অভিযোগ, ১৮ বছর বয়সি ফুটবলারকে তিনি লাথি ও সপাটে চড় মারেন। সতীর্থরা এসে তাঁদের আলাদা করে দেন। গোটা ঘটনায় রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন স্ট্রাইকারের ছেলে খুব ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে।

বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি স্যান্টোস। তারা জানিয়েছে, ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রবিনহো জুনিয়র জানিয়েছেন, ক্লাবে ন্যূনতম নিরাপত্তা নেই। তাই তিনি চুক্তি বাতিলের পথে হাঁটতে পারেন। সূত্রের খবর, ঘটনার পর রবিনহোর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন নেইমার। তিনি দুঃখ প্রকাশও করেন। আসলে রবিনহো জুনিয়র নিজেও নেইমারের ভক্ত। ইনস্টাগ্রামে মাঠে একসঙ্গে কাটানো বহু ছবি আপলোড করেছেন।

রবিনহোর সঙ্গে জাতীয় দলে খেলেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে রবিনহোর ১০০ ম্যাচে ২৮টি গোল আছে। নেইমারের মতো তাঁর কেরিয়ারও শুরু হয়েছিল স্যান্টোসে। তবে যৌনহেনস্তার মামলার জন্য কেরিয়ারের শেষ পথে স্যান্টোসে ফিরেও আর খেলা হয়নি। অন্যদিকে তাঁর ছেলে গতবার স্যান্টোসের সিনিয়র দলে যোগ দেন।

নেইমার ও রবিনহো। ফাইল ছবি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement