shono
Advertisement
Teeth

দিনভর স্মার্টফোন ব্যবহারে ক্ষয়ে যাচ্ছে দাঁত! এখনই সতর্ক না হলে ভয়ংকর বিপদ

কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে?
Published By: Tiyasha SarkarPosted: 02:24 PM Mar 08, 2026Updated: 02:24 PM Mar 08, 2026

স্মার্টফোন ক্ষতি করছে দাঁতের! শুনে অবাক হলেন? এমনটাই কিন্তু বলছে গবেষণা। জানা যাচ্ছে, যাঁরা দিনভর মোবাইলে ডুবে থাকেন, তাঁরা ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষেন। ফলে দাঁতের এনামেল দ্রুত ক্ষয় হয়। ফলে দাঁত ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

Advertisement

দিনভর স্মার্টফোন ব্যবহারে ক্ষয়ে যাচ্ছে দাঁত।

ব্যাপারটা ঠিক কী? গবেষণা বলছে, মাথা নিচু করে মোবাইল স্ক্রল করার সময় ঘাড়ের ওপর প্রায় ২৭ কেজি ওজনের চাপ পড়ে। এর ফলে চোয়াল স্বাভাবিক অবস্থান থেকে সরে যেতে পারে। এতে চোয়ালে ব্যথা হয়, দাঁতের বিন্যাস নষ্ট হয়ে যেতে পারে। তেল আভিভের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, দিনভর যাঁরা মোবাইলে ডুবে থাকেন, তাঁরা ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষেন। ফলে চোয়ালে চাপ পড়ে। এর কারণ প্রবল মানসিক চাপ। যার পরিণতি হতে পারে ভয়ংকর। দাঁতের এনামেল নষ্ট হয়। ভাঙতে পারে দাঁত। এখানেই কিন্তু শেষ নয়, ফোন ব্যবহারের সময় নাকি লালা নিঃসরণ কমে যায়। ফলে ক্যাভিটি-সহ দাঁত ও মাড়ির একাধিক রোগের সম্ভাবনা তৈরি হয়। এছাড়া ফোন ব্যবহারে শরীরে কমে মেলাটোনিন হরমোন। যা একাধিক রোগের কারণ।

তাই এই সমস্যা থেকে বাঁচতে ফোন ব্যবহার কমানো আবশ্যক। যখন ব্যবহার করবেন, চেষ্টা করুন তা চোখের সোজাসুজি রাখতে যাতে কোনওভাবেই ঘাড়ে চাপ না পড়ে। কাজের জন্য হলেও একটানা দীর্ঘদিন ফোন ঘাটবেন না। আর হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement