shono
Advertisement
Gas

যুদ্ধ আবহে ঘরে ঘরে জ্বালানির হাহাকার! আপনার সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে? জেনে নিন এভাবে

গ্যাস বুকিংয়ের সময়সীমা বেড়ে হয়েছে ৪৫ দিন। অন্যদিকে, অনলাইনে বুকিং করতে গিয়ে প্রতিমুহূর্তে সমস্যায় পড়ছে আমজনতা।
Published By: Tiyasha SarkarPosted: 09:23 PM Mar 15, 2026Updated: 10:40 PM Mar 15, 2026

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে বাংলার মধ্যবিত্তের হেঁশেলে। জ্বালানি নিয়ে হাহাকার সর্বত্র। একদিকে গ্যাস বুকিংয়ের সময়সীমা বেড়ে হয়েছে ৪৫ দিন। অন্যদিকে, অনলাইনে বুকিং করতে গিয়ে প্রতিমুহূর্তে সমস্যায় পড়ছে আমজনতা। পরিস্থিতির সুযোগ নিয়ে মজুত করে রাখার অভিযোগও উঠছে ডিলারদের বিরুদ্ধে। যারা বুকিং করতে পারছেন না, ঘরে অতিরিক্ত সিলিন্ডার নেই, তাঁরা বুঝে উঠতে পারছেন না যে গ্যাসটি ব্যবহার করছেন সেটি শেষ হয়ে গেলে কী করবেন। অধিকাংশেরই হিসেব থাকে, একটি গ্যাস মোটামুটিভাবে কতদিন চলতে পারে। কিন্তু তা তো নিশ্চিতভাবে বলা যায় না। এই জটিল পরিস্থিতিতে যদি হঠাৎ শেষ হয়ে যায় গ্যাস, তখন? চলুন আজ জেনে নেওয়া যাক সিলিন্ডারে ঠিক কতটা গ্যাস রয়েছে, তা জানবেন কীভাবে।

Advertisement

১. গ্যাসের পরিমাণ জানতে অব্যর্থ জল। একটি পাত্রে জল নিন। যে সিলিন্ডারের গ্যাসের পরিমাণ বুঝতে চাইছেন, সেটির উপর থেকে নিচের দিকে জল ঢালুন। এরপর সিলিন্ডারটিকে স্পর্শ করলে দেখবেন একটা অংশ ঠান্ডা, বাকিটা গরম। জানবেন যে অংশটা ঠান্ডা, ততটা পর্যন্ত গ্যাস রয়েছে।

আপনার সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে? জেনে নিন এভাবে

২. বাড়িতে যদি ওজন পরিমাণের যন্ত্র থাকে, তাহলে চটপট মেপে নিন সিলিন্ডার। সব গ্যাসেই খালি সিলিন্ডারের ওজন লেখা থাকে। মোট ওজনের থেকে খালি সিলিন্ডারের মাপটা বাদ দিলেই পেয়ে যাবেন কতটা গ্যাস রয়েছে।

৩. গৃহিনীরা গ্যাসের গতিবিধি দেখেই বলে দিতে পারেন, সেটি আর কতদিন চলবে। যদি দেখেন আঁচ স্বাভাবিকের তুলনায় কমেছে। আঁচের রং বলদে ফ্যাকাশে হয়েছে, তাহলে বুঝে নিন গ্যাস শেষ হওয়ার সময় এসে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি পদক্ষেপ করতে হবে। না হলে এই জটিল পরিস্থিতিতে জ্বালানি নিয়ে প্রবল সমস্যায় পড়তেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement