shono
Advertisement
Uttar Pradesh

কোল্ড স্টোরেজ ভেঙে প্রয়াগরাজে ৯ শ্রমিকের মৃত্যু, এলাকায় ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস

দুর্ঘটনার জেরে অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কার ফেটে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত গ্যাস। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
Published By: Amit Kumar DasPosted: 05:27 PM Mar 23, 2026Updated: 07:36 PM Mar 23, 2026

কোল্ড স্টোরেজের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। দুর্ঘটনার জেরে অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে খবর। শুধু তাই নয় জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কার ফেটে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত গ্যাস। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

Advertisement

জানা গিয়েছে, যে কোল্ড স্টোরেজে এই দুর্ঘটনা ঘটেছে সেটি চাঁদপুরের প্রাক্তন সপা বিধায়কের। সোমবার দুপুর ১.৩০ নাগাদ ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই স্টোরেজে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে স্টোরেজের দেওয়াল ও ছাদের একাংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন সেখানে কর্মরত শ্রমিকরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও ৯ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫টি জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা হচ্ছে।

কোল্ড স্টোরেজে এই দুর্ঘটনা ঘটেছে সেটি চাঁদপুরের প্রাক্তন সপা বিধায়কের। ৫টি জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার জেরে ওই স্টোরেজের অ্যামোনিয়া গ্যাসের পাইপ ফেটে গিয়েছে। যার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস। অন্তর এক কিলোমিটার পরিধিতে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কীভাবে কেন এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

জানা যাচ্ছে, এই স্টোরেজ প্রায় ২০ বছরের পুরনো। এখানকার নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই স্টোরেজের ম্যানেজার ও বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন প্রয়াগরাজের পুলিশ কমিশনার যোগিন্দর কুমার, জেলাশাসক মণীশ ভর্মা-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারকে আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।' পাশাপাশি আরও লেখা হয়েছে, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement