shono
Advertisement
Shree Siddhivinayak Temple

প্রণামী বাক্স থেকে হাজার হাজার টাকা চুরি! মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে হুলস্থুল

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ২২ মার্চ হিসাব মেলানোর সময় এই আর্থিক গড়মিল নজরে আসে। এরপরই খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেখানে মন্দিরেরই এক কর্মীর সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কর্মী প্রথমে প্রণামী বাক্সটি  লুকিয়ে মন্দিরের উপর তলায় নিয়ে যান। এরপর সেটিকে উলটো করে সেখান থেকে টাকা পয়সা বের বের করে নেন। অভিযোগ, প্রণামী বাক্স থেকে প্রায় ১০ হাজার টাকা চুরি করেছেন ওই যুবক।
Published By: Subhodeep MullickPosted: 06:10 PM Mar 23, 2026Updated: 06:31 PM Mar 23, 2026

মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে চুরি! প্রণামী বাক্স থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মন্দিরেরই এক কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মন্দিরে।

Advertisement

মন্দির (Shree Siddhivinayak Temple) কর্তৃপক্ষ সূত্রে খবর, ২২ মার্চ হিসাব মেলানোর সময় এই আর্থিক গড়মিল নজরে আসে। এরপরই খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেখানে মন্দিরেরই এক কর্মীর সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কর্মী প্রথমে প্রণামী বাক্সটি  লুকিয়ে মন্দিরের উপর তলায় নিয়ে যান। এরপর সেটিকে উলটো করে সেখান থেকে টাকা পয়সা বের বের করে নেন। অভিযোগ, প্রণামী বাক্স থেকে প্রায় ১০ হাজার টাকা চুরি করেছেন ওই যুবক। শুধু তা-ই নয়, পরপর বেশ কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি চলে বলে অভিযোগ। মন্দির কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মনে করা হচ্ছে, এই কাণ্ডের নেপথ্যে মন্দিরের আরও কোনও কর্মীর হাত থাকতে পারে। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পা রাখেন। প্রণামী বাক্সে নিজেদের সামর্থ অনুযায়ী তাঁরা দান করেন। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। মন্দিরের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে মন্দির কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement