shono
Advertisement
Harbhajan Singh

বিজেপিতে যোগ দেওয়ার ‘পুরস্কার’, বিক্ষোভের মাঝে হরভজনকে কেন্দ্রীয় নিরাপত্তা

হরভজনের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক এবং কর্মীরা। কিন্তু আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। ঘটনাচক্রে, একই দিনে জলন্ধরে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকরা। শুধু তা-ই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হয় ‘গদ্দার’ও।
Published By: Subhodeep MullickPosted: 03:38 PM Apr 26, 2026Updated: 03:40 PM Apr 26, 2026

বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির একদল কর্মী-সমর্থক। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার হরভজনকে নিরাপত্তা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিরাপত্তায় এবার থাকবেন সিআরপিএফ জওয়ানরা।

Advertisement

হরভজনের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক এবং কর্মীরা। কিন্তু আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। ঘটনাচক্রে, একই দিনে জলন্ধরে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকরা। শুধু তা-ই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হয় ‘গদ্দার’ও। এই ঘটনার পর রবিবারই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, দিল্লি এবং পাঞ্জাবে তাঁর নিরাপত্তায় থাকবেন সিআরপিএফ জওয়ানরা।     .

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর আপের সঙ্গে থাকার পর শুক্রবার দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন রাঘব চাড্ডা। যোগ দেন বিজেপিতে। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরমুখী হন আরও ৬ আপ সাংসদ। তাঁদের মধ্যেই অন্যতম হলেন হরভজন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজেপিতে যোগ দিতেই ক্ষোভে ফেটে পড়েছেন পাঞ্জাবের আপ কর্মী-সমর্থকরা।

এদিকে হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছেন, পাঞ্জাবে সরকার ভেঙে যেতে পারে আপের। একযোগে দল ছাড়তে পারেন ২৮ জন আপ সাংসদ। তাঁর দাবি, যে সাংসদরা আপ ছেড়েছে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। কয়েকজনকে তো মারধরও করা হয়েছে। এই ঘটনার জেরে দলের অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। তাঁর দাবি, পরিস্থিতি শুধু রাজ্যসভায় আটকে নেই, পাঞ্জাবেও আপের হাল গুরুতর। ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। জয়হিন্দের এই দাবি সামনে আসার পর পাঞ্জাবের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement