shono
Advertisement
June Malia

বানজি জাম্পিং, স্কুবা ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চারের 'নিরাপত্তা' নিয়ে সংসদে প্রশ্ন জুন মালিয়ার

দেশে প্যারাগ্লাইডিং, বানজি জাম্পিং ও রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে বিপদ এড়াতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করার দাবি তৃণমূল সাংসদ জুন মালিয়ার। নিরাপত্তা সরঞ্জামের সঠিক পরীক্ষা, প্রশিক্ষিত গাইডের অভাব নিয়ে সংসদে সওয়াল সাংসদের।
Published By: Arpita MondalPosted: 02:33 PM Mar 28, 2026Updated: 02:49 PM Mar 28, 2026

ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে অ্যাডভেঞ্চার স্পোর্টস যেন বাড়তি পাওনা। ঘুরতে গিয়ে 'ঝুঁকিপূর্ণ' অভিজ্ঞতা পেতে উৎসুক থাকেন বহু মানুষ। আনন্দ উপভোগের মাঝেই একাধিক বিপদের সম্মুখীনের আশঙ্কা যে থাকে, তা বলাই বাহুল্য। শুক্রবার লোকসভায় এই প্রসঙ্গে সওয়াল করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া।

Advertisement

শুক্রবার লোকসভায় জিরো আওয়ারে সাংসদ জুন মালিয়া জানান, দেশে এখনও অ্যাডভেঞ্চার স্পোর্টস পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট লাইসেন্সিং ব্যবস্থা নেই। তাঁর অভিযোগ, নিরাপত্তা সরঞ্জামের সঠিক পরীক্ষা, প্রশিক্ষিত গাইড এবং দুর্ঘটনার বাধ্যতামূলক রিপোর্টিংয়ের অভাব রয়েছে বহু ক্ষেত্রে।

একাধিক দুর্ঘটনার উদাহরণ দিয়ে জুন মালিয়া বলেন, '২০২৫ সালের জানুয়ারিতে গোয়ায় প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় একজন পর্যটক ও এক প্রশিক্ষকের মৃত্যু হয়। উত্তরাখণ্ডের ঋষিকেশে রাফটিং দুর্ঘটনা ও ডুবে যাওয়ার ঘটনাও নিয়মিত ঘটছে। পাশাপাশি ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি হরিয়ানার সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় একটি বৈদ্যুতিক দোলনা ভেঙে পড়ে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয় ও বেশ কয়েকজন আহত হন'।

এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে একটি জাতীয় পর্যায়ের নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানান তিনি। অ্যাডভেঞ্চার স্পোর্টস ও মেলা রাইডগুলির জন্য একযোগে নিরাপত্তা নীতি প্রণয়ন করা অবশ্যই জরুরি বলে সংসদে জানান তৃণমূলের সাংসদ জুন মালিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement