shono
Advertisement
Uddhav Thackeray

এবার 'শিব' শিবিরে ভাঙন! উদ্ধবের ডাকা বৈঠকে গরহাজির বহু সাংসদ, ফোন বন্ধ করে বেপাত্তা

ঝড়ের ধাক্কা লেগেছে ইন্ডিয়া জোটের আর এক শরিক শিবসেনা উদ্ধব শিবিরে। হাওয়া খারাপ আঁচ করে রবিবার মুম্বইয়ে নিজের মাতশ্রী ভবনে দলের সকল সাংসদদের বৈঠকে ডেকেছিলেন উদ্ধব।
Published By: Amit Kumar DasPosted: 02:23 PM Jun 14, 2026Updated: 02:23 PM Jun 14, 2026

দল ভেঙে দুই ভাগ হয়েছিল আগেই। শিবসেনার (উদ্ধবের) সেই ভাঙা ঘরে ফের ভাঙনের ইঙ্গিত। রবিবার মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন না একাধিক সাংসদ। ফোন সুইচ অফ করে কার্যত বেপাত্তা হয়ে গেলেন তাঁরা। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী উদ্ধবের দলে ফের ভেঙে এনডিএ-তে ভিড়তে চলেছেন দলের সাংসদরা।

Advertisement

বঙ্গ রাজনীতিতে পালাবদলের পর বিদ্রোহের ঢেউ লেগেছে তৃণমূলে। ৬০-এর বেশি বিধায়ক জোট পাকিয়ে তৃণমূলের সঙ্গ ছেড়ে 'বিদ্রোহী তৃণমূল' হিসেবে নিজেদের তুলে ধরেছেন। সংসদেও লেগেছে ভাঙন। ২০ জনের বেশি সাংসদ বিদ্রোহ ঘোষণা করে এনডিএ-তে ভিড়েছেন। এই ঝড়ের ধাক্কা লেগেছে ইন্ডিয়া জোটের আর এক শরিক শিবসেনা উদ্ধব শিবিরে। হাওয়া খারাপ আঁচ করে রবিবার মুম্বইয়ে নিজের মাতশ্রী ভবনে দলের সকল সাংসদদের বৈঠকে ডেকেছিলেন উদ্ধব। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরুর ঘণ্টাখানেক আগে শিরডি লোকসভার সাংসদ ভাউসাহেব বাকচৌরের ফোন পরিষেবা সীমার বাইরে চলে যায়। আরও দুই সাংসদ কার্যত বেপাত্তা হয়ে যান।

সাড়ে ১২টা নাগাদ সাংসদদের এই বৈঠকে উপস্থিত হওয়ার কথা থাকলেও বহু সাংসদ এখনও সেখানে পৌঁছননি। এদিকে ভাউসাহেব-এর ফোন সকাল থেকে বন্ধ।

জানা গিয়েছে, সাড়ে ১২টা নাগাদ সাংসদদের এই বৈঠকে উপস্থিত হওয়ার কথা থাকলেও বহু সাংসদ এখনও সেখানে পৌঁছননি। এদিকে ভাউসাহেব-এর ফোন সকাল থেকে বন্ধ। শিরডিতে তাঁর বাড়িতেও কেউ নেই, এমনকী তাঁর ব্যক্তিগত সহকারীরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সাংসদের হঠাৎ এমন নিখোঁজ হয়ে যাওয়ায় রহস্য ঘনীভূত হতে শুরু করেছে। পাশাপাশি সঞ্জয় যাদব, নাগেশ পাটিল-সহ তিনজন সাংসদ দলকে জানিয়েছেন জরুরি কাজে ব্যস্ত থাকায় তাঁরা ওই বৈঠকে যোগ দিতে পারবেন না। উল্লেখ্য, বর্তমানে লোকসভায় শিবসেনার (উদ্ধব) সদস্য সংখ্যা ৯ জন। এবং রাজ্যসভায় একমাত্র সাংসদ হলেন সঞ্জয় রাউত। অনুমান করা হচ্ছে, এদের মধ্যে একাধিক সাংসদ হয়ত এনডিএতে যোগ দিতে পারেন।

উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের 'অপারেশন টাইগার' সরগরম মারাঠা রাজনীতি। শিবসেনা (শিন্ডে) শিবিরের নেতাদের তরফে কয়েকদিন ধরে দাবি করা হচ্ছিল উদ্ধব শিবিরের অন্তত ৭ জন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই পরিস্থতিতে দলে ভাঙনের আশঙ্কায় তড়িঘড়ি বৈঠক ডাকেন উদ্ধব। তবে সেখানে একাধিক সাংসদের অনুপস্থিতি চিন্তা বাড়াচ্ছে বাল ঠাকরের পুত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement