shono
Advertisement
SIR in West Bengal

৭ এপ্রিলের মধ্যেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টকে জানালেন হাই কোর্টের প্রধান বিচারপতি

বৃহস্পতিবার থেকেই ট্রাইবুন্যাল কাজ শুরু করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
Published By: Kousik SinhaPosted: 01:08 PM Apr 01, 2026Updated: 03:00 PM Apr 01, 2026

ভোটের আগেই বিবেচনাধীন থাকা সমস্ত নামের নিষ্পত্তি হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। আর তাতে সন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আজ বুধবার সুপ্রিম কোর্টে বাংলায় চলা এসআইআর (SIR in West Bengal) মামলার শুনানি হয়। আর সেই শুনানিতে কলকাতা হাই কোর্টের তরফে একটি চিঠি তুলে দেওয়া হয়। সেই চিঠির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ''হাই কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হয়ে যাবে।'' শুধু তাই নয়, বিবেচনাধীন থাকা ৬০ লক্ষ নামের মধ্যে প্রায় ৪৭লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও এদিন জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ''হাই কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হয়ে যাবে।'' 

এসআইআর (SIR in West Bengal) মামলার গত শুনানিতে বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নাম ভোটের আগে নিষ্পত্তি করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগামী ৬ এপ্রিল প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই অবস্থায় কবে বিবেচনাধীন থাকা ৬০ লক্ষ নামের নিষ্পত্তি হওয়া সম্ভব তা নিয়ে একটা সংশয়, উদ্বেগ তৈরি হয়। যদিও এদিন এসআইআর মামলার শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, প্রতিদিন দু'লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। সেই মতো তালিকাও প্রকাশিত করা হচ্ছে। এরপরেই হাই কোর্টের প্রধান বিচারপতির চিঠির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ''প্রায় ৪৭ লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে। হাই কোর্টের প্রধান বিচারপতির চিঠিতে আমরা সন্তুষ্ঠ।'' শুধু তাই নয়, আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হয়ে যাবে, আর তা সর্বোচ্চ আদালতকে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে বলেও জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত।

এছাড়াও বৃহস্পতিবার থেকে ট্রাইবুন্যাল কাজ শুরু করবে বলেও এসআইআর মামলার শুনানিতে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানায়, বৃহস্পতিবার থেকে ট্রাইবুন্যালের কাজ শুরু হয়ে যাবে। আজ বুধবার এই কাজের সঙ্গের যুক্ত প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণের কাজ শুরু হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement