shono
Advertisement
Assam

অসমে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় বাবুল-পাঠানরা, লক্ষ্মীবারে ইস্তেহার প্রকাশ

তৃণমূল জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার অসমে তাদের ইস্তেহার প্রকাশ করবে। সেখানে উপস্থিত থাকবেন সাগরিকা ঘোষ। তিনি একদিনই থাকবেন। ৫ ও ৬ এপ্রিল অসমে প্রচারে যাবেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ।
Published By: Subhankar PatraPosted: 12:22 PM Apr 01, 2026Updated: 02:27 PM Apr 01, 2026

অসম নির্বাচনে ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আগামিকাল বৃহস্পতিবার
প্রতিবেশী রাজ্যে ইস্তেহার প্রকাশ করবে। ইস্তেহার প্রকাশ কর্মসূচিতে উপস্থিত থাকবেন সাগরিকা ঘোষ। পাশাপাশি, তারকা প্রচারকদের তালিকায় আরও ৪ জনের নাম যুক্ত করা হয়েছে। সাগরিকা, কীর্তি আজাদ থেকে ইউসুফ পাঠান, বাবুল সুপ্রিয়রা প্রচার করবেন।

Advertisement

বাংলার পাশাপাশি যে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন আসন্ন, সেগুলির মধ্যে অসমে সবচেয়ে বেশি নজর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ভালোরকম সংগঠন রয়েছে তৃণমূলের। এবার পাশের রাজ্যে প্রথম দফার প্রার্থীও ঘোষণা করে দিল তৃণমূল। প্রথম দফায় ১৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তৃণমূল জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার অসমে তাদের ইস্তেহার প্রকাশ করবে। সেখানে উপস্থিত থাকবেন সাগরিকা ঘোষ। তিনি একদিনই থাকবেন। ৫ ও ৬ এপ্রিল অসমে প্রচারে যাবেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ। ২ দিন প্রচার করবেন। ৬ ও ৭ এপ্রিল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান প্রচারে যাবেন। ৭ এপ্রিল অসম যাবেন রাজ্যসভার সাংসদ ও বাংলার প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বাংলার পাশাপাশি যে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন আসন্ন, সেগুলির মধ্যে অসমে সবচেয়ে বেশি নজর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ভালোরকম সংগঠন রয়েছে তৃণমূলের। এবার পাশের রাজ্যে প্রথম দফার প্রার্থীও ঘোষণা করে দিল তৃণমূল। প্রথম দফায় ১৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মূলত বাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের দিকে নজর দিচ্ছে শাসকদল।

তৃণমূলের প্রথম দফায় প্রার্থী তালিকায় একাধিক সংখ্যালঘু নাম রয়েছেন। কোকড়াঝাড়ের বাওখুঁগ্রী থেকে প্রার্থী হলেন উদাংশ্রী নার্জারি, ধুবড়ির বিলাসীপাড়া থেকে প্রার্থী হলেন মোমিনুর ইসলাম, গোয়ালপাড়ার জলেস্বর থেকে প্রার্থী হয়েছেন আরিফ আকবর আহমেদ। অন্যান্য একাধিক কেন্দ্র থেকে প্রার্থী হলেন, কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী, আমিরুল ইসলাম, দুলু আহমেদরা।

অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, সে রাজ্যে ৫১টি আসনে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যদিও রাজ্যের শাসকদল জানিয়েছে, এমন কোথাও প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়। দরকারে আরও কম আসনে লড়াই করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement