shono
Advertisement
Bengal Election 2026

নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, মমতা বললেন, 'আমরা খুশি'

চলতি মাসের শেষে অর্থাৎ আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু'দফায় ভোট রয়েছে। ভোটের আগে ফর্ম ৬ পূরণ নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।
Published By: Kousik SinhaPosted: 03:03 PM Apr 01, 2026Updated: 03:48 PM Apr 01, 2026

যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে! যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফর্ম ৬ নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এর মধ্যেই নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়েছে, যথাযথ ভাবে নথির সত্যতা যাচাই করতে হবে। আর তা না করে সেই নতুন নথি গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভা থেকেই তিনি জানান, ‘‘আমি আজ খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। পদ্ম ফুলের বস্তা দিয়ে ফর্ম ৬ জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না।’’

Advertisement

চলতি মাসের শেষে অর্থাৎ আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু'দফায় ভোট রয়েছে। ভোটের (Bengal Election 2026) আগে ফর্ম ৬ পূরণ নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ফর্ম ৬ পূরণ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এমনকী বিজেপি নেতারা বস্তা ভর্তি ফর্ম ৬ জমা দিচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই বিষয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপরেই আজ বুধবার কমিশনে এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একজন ব্যক্তি প্রায় ৩০ হাজার ফর্ম ৬ জমা দিচ্ছেন। যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিচারাধীন থাকা নামের তালিকা এক এক করে প্রকাশ করা হচ্ছে। সেখানে ফর্ম ৬ এখন পূরণ করা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

যদিও এক্ষেত্রে কমিশনের যুক্তি, ফর্ম ৬ পূরণ এবং জমা দেওয়া চলমান পদ্ধতি। যে কেউ তা জমা দিতে পারে। কমিশন সব যাচাই করে সিদ্ধান্ত নেয়। এরপরেই ট্রাইব্যুনালকে কমিশনের নির্দেশ, যথাযথ ভাবে নথির সত্যতা যাচাই করতে হবে। আর তা না করে সেই নতুন নথি গ্রহণ করা হবে না। যদিও এর আগে প্রাথমিক নির্দেশে সর্বোচ্চ আদালত জানায়, বিচারবিভাগীয় আধিকারিকের কাছে দাখিল করা হয়নি এমন কোনও নতুন নথি আপিল ট্রাইব্যুনাল গ্রহণ করবে না। তবে, আবেদনকারীরা উদ্বেগ প্রকাশ করার পর, আদালত তার আদেশ সংশোধন করে জানায়, ''আপিল ট্রাইব্যুনাল নথির সত্যতা যাচাই না করে কোনও নতুন নথি গ্রহণ করবে না।"

শুধু তাই নয়, নির্দেশে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, আজ বুধবারই সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ দিতে হবে। অনলাইন এবং অফলাইনে, দুই ধরনের আপিল সম্পর্কেই আপডেট দিতে হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement