shono
Advertisement
Calcutta High Court

রোগীদের খাবারের মানবৃদ্ধি! হাই কোর্টের নির্দেশে সরকারি হাসপাতালে বরাদ্দ বৃদ্ধিতে রইল না বাধা

মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় গুপ্তের এজলাসে এই মামলার শুনানি হয়।
Published By: Kousik SinhaPosted: 02:15 PM Aug 04, 2026Updated: 05:10 PM Aug 04, 2026

সরকারি হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধি মামলায় বড়সড় স্বস্তি শুভেন্দু অধিকারী সরকারের। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় গুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে সিঙ্গেল বেঞ্চের রায় এদিন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। গত ১ আগস্ট থেকে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশে তৈরি হয় আইনি জটিলতা। কিন্তু এদিনে ডিভিশন বেঞ্চের নির্দেশে বরাদ্দ বৃদ্ধিতে আর কোনও বাধা রইল না বলেই আইনজীবীমহলের।

Advertisement

শুনানিতে বিচারপতি ম্পা সরকার প্রশ্ন তোলেন, প্রাইস ইনডেক্স বেড়েছে একমত। কিন্তু এভাবে চললে নতুন সিদ্ধান্ত কীভাবে নেবে রাজ্য। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও এর নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

পরিবর্তনের বাংলায় সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খাবার বাবদ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। উন্নত মানের খাবার দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় রাজ্য। ৫৭ টাকা থেকে বরাদ্দ বাড়িয়ে ১১২ টাকা করা হয়। গত ২৩ জুলাই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই সরকারের টেন্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে একটি সংস্থা। তাদের অভিযোগ, খাবারের মাথা পিছু বরাদ্দ কি হবে সেই মামলা বিচারাধীন। সেক্ষেত্রে নতুন প্রাইস চার্ট কীভাবে তৈরি হয়। এরপর বিচারপতি কৃষ্ণা রাও নতুন সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। তৈরি হয় আইনি জটিলতা। এরপরই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

আজ, মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় গুপ্তের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তোলেন, প্রাইস ইনডেক্স বেড়েছে একমত। কিন্তু এভাবে চললে নতুন সিদ্ধান্ত কীভাবে নেবে রাজ্য। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও এর নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আদালতের এহেন সিদ্ধান্তে আর কোনও বাধা রইল না সরকারি হাসপাতালে রোগীদের খাবার বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement