shono
Advertisement
ED Raid in Kolkata

ভোটের মুখে ফের 'অ্যাকশনে' ইডি, বালিগঞ্জের অভিজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি

ইডি সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা। এই দুর্নীতিতে সার্কুলরা রোডের এই ব্যবসায়ীর সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের।
Published By: Subhankar PatraPosted: 10:13 AM Mar 28, 2026Updated: 03:01 PM Mar 28, 2026

ভোটের মুখের ফের সক্রিয় ইডি। শনিবার সাতসকালে বালিগঞ্জে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED Raid in Kolkata)। বহুজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন প্রজেক্টের নামে জমি নিয়ে, আর্থিক দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যুক্ত। শুধু যুক্তই নন, এই দুর্নীতিতে সার্কুলরা রোডের এই ব্যবসায়ীর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি লাভবানও হয়েছেন বলে ইডি সূত্রে খবর।

শনিবার সকালে বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল অভিজাত আবাসনে হানা দিয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যুক্ত। শুধু যুক্তই নন, এই দুর্নীতিতে সার্কুলরা রোডের এই ব্যবসায়ীর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি লাভবানও হয়েছেন বলে ইডি সূত্রে খবর। ব্যবসায়ীর আর্থিক লেনদেন থেকে বিভিন্ন নথিপথ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও এই দুর্নীতিতে আর কারা কারা যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আবাসনের প্রবেশ ও প্রস্থানের পথে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, কলকাতা ও আশপাশের ৭-৮ জায়গায় একই দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জমি উন্নয়ন ও রিয়েল এস্টেট প্রকল্পের প্রলোভন দেখিয়ে বহু মানুষের থেকে টাকা তোলা হয়। প্রতিশ্রুতি দেওয়ার পরও সেই কাজ করা হয়নি। টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। এই সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement