shono
Advertisement
Bhawanipore

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চান? ভবানীপুরে 'ফটো বুথে' মানুষের ভিড়

সেলফি তুলুন বা গ্রুপ ফটো। মুখ্যমন্ত্রী একেবারে আপনার পাশে দাঁড়িয়ে! অভিনব প্রচারে চমক তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট লাগানো ফটো বুথ বা সেলফি কর্নার তৈরি করা হল ভবানীপুরে।
Published By: Arpita MondalPosted: 03:23 PM Mar 28, 2026Updated: 03:28 PM Mar 28, 2026

সেলফি তুলুন বা গ্রুপ ফটো। মুখ্যমন্ত্রী একেবারে আপনার পাশে দাঁড়িয়ে! অভিনব প্রচারে চমক তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট লাগানো ফটো বুথ বা সেলফি কর্নার তৈরি করা হল ভবানীপুরে। জানা গিয়েছে, ভবানীপুরের প্রত্যেকটি ওয়ার্ডেই এই ফটো বুথ বসানোর পরিকল্পনা করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আপাতত ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে একটি ফটো বুথ বসানো হয়েছে।

Advertisement

ভবানীপুরের 'ঘরের মেয়ে'র জনপ্রিয়তা নতুন করে প্রমাণ করার দরকার নেই বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। জয়ের ক্ষেত্রে দলের আত্মবিশ্বাস যে ১০০ শতাংশ তা ভবানীপুরের দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে বলেই দাবি দলের সমর্থকদের। কিন্তু তাতে কী? প্রচারে যেন খামতি না থাকে, সেদিকেও নজর রয়েছে দলীয় কর্মীদের।

দেওয়াল লিখন, পোস্টার, ডিজিটাল মাধ্যমে প্রচারের পাশাপাশি জনসংযোগের নতুন পথ দেখাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। জনসংযোগের মাধ্যম হিসেবে মুখ্যমন্ত্রীর কাটআউট দেওয়া ফটো বুথ তৈরি করা হয়েছে সেখানে। ভোটের আগেই প্রত্যেকটি ওয়ার্ডে ফটো বুথ বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ৭৩ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী ছবি দেওয়া ফটো বুথে ছবি তুলতে মানুষের ভিড় চোখে পড়ার মতো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement