shono
Advertisement
Abhaya Mother

'ধর্ষকদের যারা মালা দেয়, তারা বিচার করবে?', অভয়ার মাকে বিঁধল ডক্টরস ফ্রন্ট

অভয়ার মা-ই পানিহাটির বিজেপি প্রার্থী। অভয়ার মায়ের সিদ্ধান্তে কার্যত হতাশ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোশাল মিডিয়ায় এই প্রসঙ্গে বিবৃতি জারি করল তারা।
Published By: Sayani SenPosted: 03:51 PM Mar 28, 2026Updated: 03:56 PM Mar 28, 2026

২০২৪ সালের ৯ আগস্ট। আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সুবিচারের দাবিতে কলকাতার রাজপথে নেমে দ্রোহের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অনশন, বিক্ষোভ, আন্দোলন রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। মাঝে জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিয়ে চলে নানা চাপানউতোর। ১৯ মাস পর সেই অভয়ার মা-ই পানিহাটির বিজেপি প্রার্থী। অভয়ার মায়ের সিদ্ধান্তে কার্যত হতাশ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোশাল মিডিয়ায় এই প্রসঙ্গে বিবৃতি জারি করল তারা।

Advertisement

জুনিয়র ডক্টরস ফ্রন্টের বক্তব্য, "এমন একটি দলের হয়ে দাঁড়াচ্ছেন যারা ধর্ষকের গলায় মালা পরিয়ে উল্লাস করে এবং যাদের বহু প্রভাবশালী নেতা নারী নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত থেকেও ক্ষমতার বলে দমন পীড়ন চালিয়েছে নির্যাতিতা ও তার পরিবারের উপর। সেই দল শর্তসাপেক্ষে ন্যায়বিচার এনে দেবে এই ধারণা সোনার পাথরবাটি ছাড়া কিছু নয়।"

লম্বা বিবৃতিতে নারী নির্যাতন ইস্যুতে সুর চড়ায় তারা। কে কোন দলে যোগ দেবে বা সেই দলের সমর্থনে ভোটে দাঁড়াবে - তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই উল্লেখ করা হয়। বিজেপিকে খোঁচা দিয়ে অভয়ার মায়ের উদ্দেশে তাঁদের বক্তব্য, "এমন একটি দলের হয়ে দাঁড়াচ্ছেন যারা ধর্ষকের গলায় মালা পরিয়ে উল্লাস করে এবং যাদের বহু প্রভাবশালী নেতা নারী নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত থেকেও ক্ষমতার বলে দমন পীড়ন চালিয়েছে নির্যাতিতা ও তার পরিবারের উপর। সেই দল শর্তসাপেক্ষে ন্যায়বিচার এনে দেবে এই ধারণা সোনার পাথরবাটি ছাড়া কিছু নয়।"

বাংলার বিজেপির সাংগঠনিক দুর্বলতা যে এখনও রয়েছে তা স্পষ্ট। আর ছাব্বিশের ভোট তাদের কাছে ডু অর ডাই ম্যাচের মতো। তাই যেভাবে হোক জয়ী হতে মরিয়া তারা। সম্ভবত সে কারণেই পানিহাটি আসনে প্রার্থী হিসাবে বিজেপির তুরুপের তাস অভয়ার মা। আর জি কর আবেগকে কাজে লাগিয়ে পানিহাটি আসনে বিজেপি জয় পেতে চাইছে বলেই মনে করা হচ্ছে। আর এদিকে, প্রার্থী হওয়ার পর থেকে তীব্র কটাক্ষের শিকার অভয়ার মা। সোশাল মিডিয়ায় ক্রমাগত খোঁচা সহ্য করতে হচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের আর্জি, "সন্তানহীনা মা কতটা অসহায় অবস্থায় থাকলে নিজেকে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেন তা তার জায়গায় না থাকলে বোঝা অসম্ভব। তাই যারা সামাজিক মাধ্যমে তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন তাদের কাছে আবেদন যে অন্তত তার অসহায়তার অনুভূতিটুকু মনে রাখুন।" জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিশ্বাস, কোনও রাজনৈতিক দল, 'সচেতন নাগরিকের স্বর'ই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যদিও পালটা এই প্রসঙ্গে অভয়ার মা, বাবার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement