আগামী ১ মার্চ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মবার্ষিকী। ওই দিনটিকে স্মরণে রেখে রাজ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বামপন্থার পুনর্জাগরণে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওইদিনই কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের নামে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সূচনাও করা হচ্ছে। সেই অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সিপিএমের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের নামে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সূচনাও করা হচ্ছে। সেই অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সিপিএমের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার।
প্রয়াত বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিট সংলগ্ন এ জে সি বোস রোডে এই কেন্দ্র গড়ে উঠবে। প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট এই সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করবে। বুদ্ধদেব ভট্টাচার্যর ৮২তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানাতে গণশক্তি পত্রিকা ভবনের পাশে ১ মার্চ এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
আলোচনার বিষয়, ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা’। সেখানেই বক্তব্য রাখবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। তাঁর পাশাপাশি আলোচক হিসেবে ওই অনুষ্ঠানে থাকবেন অধ্যাপক রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী প্রমুখ।
আলোচনার বিষয়, ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা’। সেখানেই বক্তব্য রাখবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। তাঁর পাশাপাশি আলোচক হিসেবে ওই অনুষ্ঠানে থাকবেন অধ্যাপক রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী প্রমুখ। এই আলোচনা সভার আয়োজক হিসেবে রয়েছে প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট।
