shono
Advertisement
Rahul Sinha

অবশেষে মনোনয়ন পরীক্ষায় পাশ রাহুল! স্বস্তির হাসি হেসে সিনহা বললেন, 'আমি খুশি'

রাহুল বললেন, "এরপর যা কাজ, দায়িত্ব পাব তা পূরণ করব।"
Published By: Tiyasha SarkarPosted: 01:00 PM Mar 06, 2026Updated: 03:22 PM Mar 06, 2026

অবশেষে মনোনয়ন পরীক্ষায় পাশ রাহল সিনহা (Rahul Sinha)! নথির সমস্যা মিটতেই গৃহীত হল তাঁর মনোনয়ন পত্র। একগাল হাসিমুখ নিয়ে বিধানসভা থেকে বেরলেন রাহুল। বেরিয়ে বললেন, "কমিশনের তরফে জানানো হয়েছে ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। এরপর যা কাজ, দায়িত্ব পাব তা পূরণ করব।"

Advertisement

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election) মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির রাহুল (বিশ্বজিৎ সিনহা)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ হবেন, তা নিশ্চিত ছিলই। কিন্তু জানা যায়, তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তার একটি অর্থাৎ মামলা সংক্রান্ত গলদ রয়েছে। শুক্রবার সকাল ১১ টায় রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র স্কুটিনি শুরুর কথা ছিল। রাহুলকে জানানো হয়েছিল, যে নথি তিনি দিতে ভুল করেছেন, তা স্ক্রুটিনি শুরুর আগেই জমা করতে হবে।

বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির রাহুল (বিশ্বজিৎ সিনহা)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ হবেন, তা নিশ্চিত ছিলই। কিন্তু জানা যায়, তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তার একটি অর্থাৎ মামলা সংক্রান্ত গলদ রয়েছে।

শুক্রবার দেখা যায়, স্ক্রুটিনি শুরুর আগেই নজিরবিহীনভাবেই বিধানসভায় পৌঁছে গিয়েছে সিইও মনোজ আগরওয়াল। একাংশের দাবি ছিল, রাহুলকে বিপন্মুক্ত করতেই ছক ভেঙে বিধানসভায় হাজির হয়েছেন মনোজ। স্ক্রুটিনি শেষে রাহুলের মুখে যুদ্ধ জয়ের হাসি! বেরিয়ে তিনি জানালেন, "কমিশনের তরফে জানানো হয়েছে ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। এরপর যা কাজ, দায়িত্ব পাব তা পূরণ করব।" অর্থাৎ সবশেষে সত্যি হচ্ছে তার সাংসদ হওয়ার স্বপ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement