রাজ্যের যুবসমাজের জন্য চালু হওয়া 'যুবসাথী' (Yuva Sathi) প্রকল্পে ব্যাপক সাড়া। ন'দিনে আবেদনের সংখ্যা প্রায় ৭৭ লক্ষ। গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। আজ বৃহস্পতিবার আবেদনের শেষ দিন। তবে মনে করা হচ্ছে, এই প্রকল্পে আবেদনের মেয়াদ বাড়ানো হতে পারে। চলতি বছরে রাজ্য বাজেটে ঘোষিত হয়েছিল 'যুবসাথী' প্রকল্প। প্রথম দিন থেকেই যা ব্যাপক সাড়া ফেলেছিল।
তবে শুধু এই প্রকল্পই নয়, রাজ্যজুড়ে চালু হওয়া 'স্বনির্ভর বাংলা' শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিপুল আবেদন জমা পড়ছে। আর্থিক সাহায্য প্রকল্পে আবেদন করেছেন ভূমিহীন কৃষকরাও। সরকারি তথ্য বলছে, যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাস যুবক-যুবতীরা আবেদন করতে পারছেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 'স্বনির্ভর বাংলা' শিবিরের পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে।
রাজ্যজুড়ে চালু হওয়া 'স্বনির্ভর বাংলা' শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিপুল আবেদন জমা পড়ছে। আর্থিক সাহায্য প্রকল্পে আবেদন করেছেন ভূমিহীন কৃষকরাও।
নবান্ন সূত্রে খবর, বুধবার পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন জমা পড়েছে ৭৬ লক্ষ ৭৭ হাজারটি। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায়। নবান্নের কর্তারা জানাচ্ছেন, তরুণ প্রজন্মকে আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। আর তাতে আবেদনও জমা পড়েছে চোখে পড়ার মতো। যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও নতুন করে আবেদন করতে শিবিরে ভিড় করেছেন মহিলারা। অনেকেই জানাচ্ছেন, এখন লক্ষ্মীর ভাণ্ডারও মাসে দেড় হাজার টাকা। মানে বছরে ১৮ হাজার টাকা। ফলে এতদিন হাজার টাকা দেখে যাঁরা করেননি, ৫০০ টাকা এই প্রকল্পে বৃদ্ধি পাওয়ায় তাঁরাও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল-আপ করেছেন।
নবান্ন সূত্রে খবর, বুধবার পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন জমা পড়েছে ৭৬ লক্ষ ৭৭ হাজারটি। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায়। নবান্নের কর্তারা জানাচ্ছেন, তরুণ প্রজন্মকে আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। আর তাতে আবেদনও জমা পড়েছে চোখে পড়ার মতো।
গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
