দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকে অ্যাকশন মোডে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। উত্তরপ্রদেশের এই অফিসার ‘সিংঘম’ নামেই পরিচিত। শান্তিপূর্ণ ভোট (Bengal 2nd Phase Election) করাতে এদিন সকাল থেকে তাঁর কনভয় ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় ঘুরছে। সঙ্গে রয়েছে সাঁজোয়া গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। শুধু তাই নয়, বিজেপি প্রতীকের উপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে মারাত্মক অভিযোগ ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্টও।
বিজেপি প্রার্থীর অভিযোগ, ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপরে এই টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে। দেবাংশু পান্ডার দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এই ঘটনার পিছনে তৃণমূল আছে বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, ফলতায় পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। অন্যদিকে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও দাবি স্থানীয় নেতৃত্বের।
বিজেপি প্রার্থীর অভিযোগ, ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপরে এই টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে। দেবাংশু পান্ডার দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে।
এদিকে ঘটনার পরেই বুথের বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযোগ সামনে আসতেই ওই ইভিএম রাতারাতি বদল করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যে কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।
অন্যদিকে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। এরইমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন এনআইএ আধিকারিকরা। গত কয়েকদিনে একাধিক বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে ভাঙড়ে। বিস্ফোরণ মামলা এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করে তদন্ত করছে এনআইএ। সেই সূত্রেই এদিন সকাল থেকে ভাঙড়ে এনআইএ'র আধিকারিকরা।
