shono
Advertisement
West Bengal Election

পুরুলিয়ায় ২ আসন আজসুকে ছাড়ছে বিজেপি? প্রার্থী মূল মানতার ছেলে? তুঙ্গে জল্পনা

গেরুয়া শিবিরের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর দিল্লি যাওয়ায় এই জল্পনা আরও বেড়েছে।
Published By: Sayani SenPosted: 05:38 PM Mar 18, 2026Updated: 08:25 PM Mar 18, 2026

কুড়মি ভোট এককাট্টা করতে বাঘমুণ্ডির সঙ্গে জয়পুর আসনও কি শরিক আজসুকে (অল ইন্ডিয়া ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন) ছেড়ে দিচ্ছে বিজেপি? গেরুয়া শিবিরের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর দিল্লি যাওয়ায় এই জল্পনা আরও বেড়েছে। জঙ্গলমহল জুড়ে গুঞ্জন দুই কুড়মি আন্দোলনকারীকে আজসু'র তরফে প্রার্থী করা হবে। এই তালিকায় রয়েছে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো। এই গুঞ্জনের মধ্যেই বুধবার অজিতপ্রসাদ মাহাতোর দু'টি মোবাইল বন্ধ থাকায় জঙ্গলমহল জুড়ে এ বিষয়ে চর্চা আরও বেড়েছে। মূল মানতার ছেলের প্রার্থীর বিষয়টি ছড়িয়ে গিয়েছে সমাজমাধ্যমেও।

Advertisement

কুড়মি ভোটকে সামনে রেখেই জঙ্গলমহলের মোট ১১টি আসনে এবার প্রার্থী দিচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই বুধবার ঝাড়খণ্ডের রাঁচিতে বৈঠকে বসে দল।

এদিকে, কুড়মি ভোটকে সামনে রেখেই জঙ্গলমহলের মোট ১১টি আসনে এবার প্রার্থী দিচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই বুধবার ঝাড়খণ্ডের রাঁচিতে বৈঠকে বসে দল। দলের সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার জয়রাম মাহাতোর উপস্থিতিতে ওই বৈঠক হয়। এদিকে ২১ মার্চ টাইগারের জনসভা পুরুলিয়ার ঝালদার তুলিনে। তার প্রস্তুতি চলছে জোরকদমে। জঙ্গলমহলে একাধিক কুড়মি সংগঠনই চব্বিশের লোকসভা নির্বাচন থেকে বিজেপির দিকে ঢলে রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েতে আদিবাসী কুড়মি সমাজ প্রথম 'নো ভোট টু টিএমসি'-র ডাক দেয়। সেই স্লোগান থেকে এখনও সরেননি ওই কুড়মি সামাজিক সংগঠন। কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা রাজেশ মাহাতো বিজেপিতে যোগ দেওয়ার পর কুড়মি জনজাতিদের শাসক বিরোধিতা যেন আরও বাড়ে।

রাজেশ মাহাতোর সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা বৈঠক করে তাঁদের জনজাতিদের দাবিদাওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে আসেন। কিন্তু 'শাহী' আশ্বাসে মন ভরেনি মূল মানতার। তবে যত দিন যাচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে বিজেপির আঁতাত। আর এই সেটিংয়ের কারণেই ২০২৪ সালের লোকসভায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো প্রচার কাজে ব্যাপক সাড়া ফেললেও এক লক্ষের কম ভোট পান। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে বিজেপির সেটিং তত্ত্ব।

ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চা সূত্রে জানা গিয়েছে, দলের পুরুলিয়া জেলা সভাপতি পশ্চিমাঞ্চল গোপালচন্দ্র মাহাতো প্রার্থী হচ্ছেন। তাকে বাঘমুণ্ডি বিধানসভার প্রার্থী করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বলরামপুরে সুরেশ মাহাতো, পুরুলিয়ায় লক্ষণ মাহাতো, মানবাজারে বিজেপি থেকে আসা একজনকে, কাশিপুরে রঞ্জিত মাহাতো, পাড়াতে অমিতকুমার বাউরি প্রার্থী হবেন বলে এদিনের বৈঠক সূত্রে জানা গিয়েছে। তবে জয়পুরে কে প্রার্থী হবেন তা এখনও চূড়ান্ত নয়। ওই আসনে ভুবনেশ্বর কুমার, অর্জুন কুমার ও সুচিত্রা মাহাতোর নাম রয়েছে। এছাড়া বান্দোয়ান ও রঘুনাথপুরের প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে খবর। তবে টাইগারের পুরুলিয়া জনসভার আগেই অর্থাৎ ২০ তারিখের মধ্যে জঙ্গলমহলের ১১টি আসনে তারা প্রার্থী ঘোষণা করে দেবেন বলে জেএলকেএম সূত্রে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement