shono
Advertisement
Amit Shah

ভোট এলে 'ভিকটিম কার্ড'! মমতাকে বিঁধলেন শাহ, তবে SIR-এ 'নামহীন'দের ভবিষ্যৎ নিয়ে চুপ

শনিবার নিউটাউনে সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘ চার্জশিট পেশ করেছেন অমিত শাহ। তার ছত্রে ছত্রে মমতা সরকারের তীব্র নিন্দা।
Published By: Sucheta SenguptaPosted: 02:14 PM Mar 28, 2026Updated: 02:32 PM Mar 28, 2026

মধ্য চৈত্রে বঙ্গে নির্বাচনী উত্তাপ বেশ চড়া। শনিবার কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক একটি ইস্যু ধরে দীর্ঘ এক চার্জশিট পেশ করলেন। একে 'জনতার চার্জশিট' বলে উল্লেখ করলেন শাহ। তবে ভোটের মুখে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী! রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে তাঁর বিস্ফোরক মন্তব্য, ''ভোট এলেই উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিকটিম কার্ড খেলেন। এখন এসব ভিকটিম কার্ডের খেলা মানুষ বুঝে গিয়েছে।''

Advertisement

অমিত শাহর মন্তব্য, ''ভোট এলেই উনি ভিকটিম কার্ড খেলেন। কখনও পা ভাঙা, কখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা, কখনও অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা বুঝে গিয়েছেন।''

এসআইআর প্রসঙ্গে কেরল-তামিলনাড়ুর মতো বিরোধী রাজ্যগুলির উদাহরণ টেনে শাহর অভিযোগ, ''শুধু বাংলাতেই এসআইআরের বিরোধিতা করেছে তৃণমূল। এখানেই ভোটার বাছতে বিচারকদের ভার দেওয়া হয়েছে। আর কোথাও এমনটা হচ্ছে না।'' অথচ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও যাঁদের নাম ওঠেনি এখনও, তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে টুঁ শব্দটি করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের। নিজস্ব চিত্র

তৃণমূল বরাবর অভিযোগ তুলেছে, বিজেপি মহিলা, দলিত, দরিদ্র - কাউকে সম্মান করে না। শনিবার দেশের দীর্ঘদিনের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন, তাতে ওই অভিযোগের সত্যতা স্পষ্ট হয়ে গেল। অমিত শাহর মন্তব্য, ''ভোট এলেই উনি ভিকটিম কার্ড খেলেন। কখনও পা ভাঙা, কখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা, কখনও অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা বুঝে গিয়েছেন।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী, যিনি বরাবর মানুষের জন্য কাজ করেছেন, দীর্ঘ সংগ্রামী জীবন তাঁর। এহেন এক ব্যক্তিত্বের প্রতি অমিত শাহর এমন 'ভিকটিম কার্ড' খোঁচা নিঃসন্দেহে অতীব অপমানজনক। 

এদিকে, এসআইআর ইস্যুতে বাংলাকে বিঁধতে গিয়ে অমিত শাহ তামিলনাডু়-কেরলের প্রসঙ্গ টানলেন বটে, তবে এখনও 'লজিক্যাল ডিসক্রিপান্সি'র কারণে যাঁদের নাম ওঠেনি, তাঁরা কীভাবে নিজেদের নাম তুলবেন, সে বিষয়ে কোনও দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উলটে তৃণমূল সরকারের ঘাড়েই দোষ চাপিয়ে বললেন, ''কেরল-তামিলনাড়ু বিরোধী রাজ্য হওয়া সত্ত্বেও এসআইআরের কাজ ভালোভাবে হয়েছে। শুধু বাংলাতেই তৃণমূল সরকার এর বিরোধিতা করেছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement