রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) বাদ্যি বেজে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন তিনি, এমনটাই খবর।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সম্ভবত ৮ তারিখ সকালেই কলকাতা ফিরবেন তিনি। ওইদিনই কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে যাবেন সার্ভে বিল্ডিং-এ। সেখানে মনোনয়ন জমা দেবেন মমতা।
ছাব্বিশের নির্বাচনকে (WB Assembly Election 2026) পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সবদল। প্রার্থীরা নিজের এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরছেন। এদিকে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ঘুরছেন তাঁরা। বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরছেন আমজনতার সামনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সম্ভবত ৮ তারিখ সকালেই কলকাতা ফিরবেন তিনি। ওইদিনই কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে যাবেন সার্ভে বিল্ডিং-এ। সেখানে মনোনয়ন জমা দেবেন মমতা।
অন্যদিকে জানা যাচ্ছে, ভোটকে পাখির চোখ করে শিখ, জৈন-সহ একাধিক সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে তৃণমূল। তবে তাতে সুপ্রিমো উপস্থিত থাকবেন না। শীর্ষস্থানীয় নেতারা এই বৈঠক করবেন। উল্লেখ্য, প্রথম দফায় যে যে আসনে ভোট, সেখানকার প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফার মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।
