shono
Advertisement
West Bengal Assembly Election

'বেশি উৎপাত করতে পারেনি', কমিশনের কাজে খুশি শুভেন্দু, হটস্পট নন্দীগ্রামে ভোট দিলেন পবিত্র

'নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে', বললেন শুভেন্দু।
Published By: Tiyasha SarkarPosted: 08:48 AM Apr 23, 2026Updated: 08:48 AM Apr 23, 2026

রাজ্যে চলছে প্রথম দফার নির্বাচন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। সাতসকালে শান্তিকুঞ্জ থেকে বেরিয়েই নির্বাচন কমিশনের কাজে যে সন্তুষ্ট তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বললেন, "বেশি উৎপাত করতে পারেনি। পারবেও না।" এদিকে ভোট দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী পবিত্র কর। 

Advertisement

বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ বাড়ি থেকে বের হন শুভেন্দু। সেখানেই তিনি আমজনতাকে পরিবর্তনের পক্ষে থাকার আর্জি জানিয়ে বলেন, "পরিবর্তন আনুন। এবার বিজেপির হাতে দায়িত্ব দিন। ভোট শান্তিপূর্ণ হোক। যদিও এবার খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না। প্রাথমিকভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। এবার সেঅর্থে কোনও অশান্তি হয়নি। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।" এরপরই সোজা তিনি পৌঁছে যান বুথে। ইতিমধ্যেই ভোটদান সেরে ফেলেছেন শুভেন্দু। 

ভোটের সকালে বাড়িতে বসেই প্রতিটি বুথে নজরদারি চালাচ্ছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের দিকে দিকে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। এদিন তিনি বলেন, এলাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে তিনি নিশ্চিত, এভাবে মানুষের মন জিততে পারবে না বিজেপি। উল্লেখ্য, ইতিমধ্যেই খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দিয়েছেন দিলীপ ঘোষ।  শুভেন্দুর সুরই শোনা গেল তাঁর গলায়। দিলীপেরও দাবি ভোট হচ্ছে শান্তিপূর্ণ। তিনি বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব। আমার মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে। কারণ, লোকে শান্তিতেই ভোট দিচ্ছে। পরিবেশও ঠিক আছে।”  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement