shono
Advertisement

জানেন, মুরগিকে ‘ধর্ষণ’করে কী অবস্থা হল পাক কিশোরের?

নারকীয়!!! The post জানেন, মুরগিকে ‘ধর্ষণ’ করে কী অবস্থা হল পাক কিশোরের? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Nov 15, 2017Updated: 12:30 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় প্রত্যেক দিনই শিরোনামে থাকে ধর্ষণের ঘটনা। শুধু মহিলারাই নন, যৌন নির্যাতনের  শিকার বহু পুরুষও। বাদ যায় না অবোধ প্রাণীরাও। নৃশংসতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে মানুষের বর্বরতা। এবার পাক কিশোরের বিকৃত লালসার এক মুরগি।

Advertisement

[মুখমেহনের সঠিক পদ্ধতি জানা নেই, ‘খদ্দের’কে গুলি যৌনকর্মীর]

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। মঙ্গলবার, একটি মুরগিকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ১৪ বছরের এক কিশোরকে। মুরগিটির মালিক মনসব আলির অভিযোগ, তাঁর মুরগিটিকে অপহরণ করে ধর্ষণ করেছে আনসার হুসেন নামের ওই কিশোর। পুলিশের সামনে নিজের বয়ানে আলি জানান, ধর্ষণের ফলে মারা যায় মুরগিটি। এই ঘৃণ্য ঘটনার সাক্ষীও রয়েছে তাঁর কাছে। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান, পুলিশ আধিকারিক সরফরাজ আনজুম। মুরগিটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে।

পুলিশের দাবি, অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত কিশোর। জেরায় সে জানায়, যৌনতা নিয়ে হীনমন্যতায় ভুগত সে। ফলে যৌন চাহিদা মেটাতে মুরগিটিকেই বেছে নেয় সে। এই অদ্ভুত ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে প্রতিবেশী দেশে। তবে এমন ঘটনা বিরল নয়। সদ্য, বার্লিনের একটি পার্কে প্রকাশ্যে খচ্চরের সঙ্গে যৌনক্রিয়ায় মেতেছিল সিরিয়ার এক যুবক। তার কিছুদিন আগেই আস্তাবলে ঘোড়ার সঙ্গে যৌনতায় লিপ্ত হয় রাশিয়ার এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল হয়ে যায় সে ফুটেজ। রাজধানী দিল্লিতে এক সারমেয়কে ধর্ষণের অভিযোগ ওঠে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। আবাসনের ভিতরে এক সারমেয়কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক নিরাপত্তারক্ষীকে। বিকৃত মানসিকতাই এই ধরনের অপরাধের নেপথ্যে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

[জানেন, ২০১৮ সাল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস?]

The post জানেন, মুরগিকে ‘ধর্ষণ’ করে কী অবস্থা হল পাক কিশোরের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার