Advertisement
সৌভাগ্য ফেরাতে বাড়ি সাজান ড্রিমক্যাচারে, জেনে নিন কোথায় টাঙালে মিলবে সুফল
ড্রিমক্যাচারের জন্ম আদতে আমেরিকায়। বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় এই ড্রিমক্যাচার। পছন্দ করেন প্রত্যেক শৌখিন গৃহস্থ।
কাঠের ফ্রেমে পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি একপ্রকার জাল। সঙ্গে ঝুলন্ত কিছু পালক কিংবা বিডস। এখন গৃহস্থ বাড়িতে নজর গেলেই দেখা যায়। শুধু গৃহসজ্জা বৃদ্ধিই নয়। যার দিকে নজর পড়লেই নাকি সঞ্চারিত হয় ইতিবাচক শক্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে ড্রিমক্যাচার নিয়ে। এটির জন্ম আদতে আমেরিকায়। বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় এই ড্রিমক্যাচার। পছন্দ করেন প্রত্যেক শৌখিন গৃহস্থ।
নিজের বাড়িকে কীভাবে কোনও অশুভ শক্তি থেকে দূরে রাখা যায়, তা নিয়ে গৃহস্থের ভাবনাচিন্তার সীমা নেই। অশুভ শক্তির কুপ্রভাব থেকে বাঁচতে অনেকেই এখন বাড়িতে ড্রিমক্যাচার রাখেন। পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি ড্রিমক্যাচার যেমন কুনজর কাটাতে সাহায্য করে তেমনই আবার দুঃস্বপ্ন দূর করে। পাশাপাশি বাড়ির শোভাবর্ধনেও তার জুড়ি মেলা ভার।
ড্রিমক্যাচারের সঙ্গে বাস্তুশাস্ত্রের যোগ রয়েছে। বাস্তুশাস্ত্রজ্ঞদের মতে, এটি অত্যন্ত শুভ। তবে আপনার ইচ্ছামতো যেকোনও জায়গায় টাঙালে হবে না। নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় টাঙালে আপনার শ্রীবৃদ্ধির পথে কেউ কাঁটা হতে পারবেন না। কর্মক্ষেত্র থেকে সাংসারিক জীবন - প্রতি ক্ষেত্রেই সাফল্যের চূড়ায় পৌঁছবেন আপনিই।
বাস্তুশাস্ত্রবিদদের মতে, শোওয়ার ঘর ড্রিমক্যাচার টাঙানোর আদর্শ জায়গা। বিছানার উপরের দেওয়ালে কিংবা তার আশেপাশে ড্রিমক্যাচার টাঙান। খেয়াল রাখুন ভোরের প্রথম আলো যেন ড্রিমক্যাচারে লাগে। বাস্তুমতে তাতেই কাটবে রাতের আঁধার। ইতিবাচক শক্তিতে ভরে উঠবে গোটা বাড়ি। আপনার প্রতিটা দিন হবে আরও সুন্দর।
বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে লাগাতে পারেন ড্রিমক্যাচার। পূর্ব দিকে টাঙানো ড্রিমক্যাচার নতুন শুরু এবং ইতিবাচকতার প্রতীক। উত্তর দিক সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক। তাই এই দুই কোণে ড্রিমক্যাচার টাঙালেই পাবেন সাফল্য।
আপনার বসার ঘরেও ড্রিমক্যাচার লাগাতে পারেন। যেকোনও জায়গায় টাঙালেই হবে না। জানলার আশেপাশে টাঙাতে পারেন ড্রিমক্যাচার। তবে অবশ্যই খেয়াল রাখুন বাইরে থেকে আসা সূর্যালোক যাতে সরাসরি ড্রিমক্যাচারকে স্পর্শ করে। নইলে লাভ হবে না। সরাসরি সূর্যালোক স্পর্শ করলে ইতিবাচকতায় ভরে উঠবে গোটা বাড়ি।
ঠিক কোন কোন ইঙ্গিত দেখলে বাড়িতে ড্রিমক্যাচার লাগানো উচিত, তা-ও জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত, রোজ দুঃস্বপ্ন দেখলে শোওয়ার ঘরের জানলা কিংবা বিছানার কাছে ড্রিমক্যাচার লাগাতে হবে। বসার ঘরের প্রধান দরজায় ড্রিমক্যাচার লাগালে শুভশক্তির সঞ্চার হয়।
গাড়ি চালানোর সময় অমনোযোগী হয়ে পড়েন? নিজেকে নিরাপদ রাখতে গাড়িতেও ড্রিমক্যাচার লাগাতে পারেন। শুধু বাড়ি নয়। আপনার অফিসেও লাগাতে পারেন ড্রিমক্যাচার। তাতে ডেস্ক দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই ইতিবাচক শক্তিও আপনার মধ্যে প্রতিফলিত হবে।
বাড়িতে শুধু টাঙিয়ে রাখলেই ইতিবাচক শক্তির সঞ্চার হবে না। মানতে হবে কিছু নিয়মকানুনও। ড্রিমক্যাচারে যেন ধুলো ময়লা জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। সপ্তাহে কমপক্ষে একবার পরিষ্কার করে ফেলুন। তারপর সূর্যালোক কিংবা চন্দ্রালোকে রাখুন। তাতে আবার নতুন করে ইতিবাচক শক্তিতে ভরপুর হয়ে উঠবে আপনার ঘরের শোভা বাড়ানো ড্রিমক্যাচার।
তবে ড্রিমক্যাচার ভুলে রান্নাঘরে কিংবা স্টোররুমে রাখবেন না। ফ্যানের নিচেও রাখা উচিত নয়। অপরিষ্কার হলে ইতিবাচক শক্তি বাধা পেতে পারে। আপনার বাড়ির দেওয়ালেও ড্রিমক্যাচার না লাগানোই ভালো। মনে রাখবেন, ড্রিমক্যাচার যত দুলবে, ততই ইতিবাচক শক্তিসঞ্চার হবে। ধননসম্পদে ভরে উঠবে আপনার জীবন। আপনার সুখসমৃদ্ধি হয়ে উঠতে পারে অন্যের ঈর্ষার কারণ।
Published By: Sayani SenPosted: 06:39 PM Apr 06, 2026Updated: 06:39 PM Apr 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
