Advertisement
'কালো জাদু করে কাজ কেড়ে নিচ্ছে!', কেরিয়ারের কঠিন সময়ে উরফির নিশানায় কে?
সাহসী ফ্যাশন সেন্সের জন্যই সকলের কাছে বিশেষ পরিচিত উরফি জাভেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন 'সোশাল মিডিয়া সেনসেশন' উরফি।
উরফি জাভেদ আর বিতর্ক একে অপরের সমার্থক। ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ উরফির ফ্যাশন সেন্স বারবার উঠে আসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁর নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট, যা নিয়ে চর্চা চলে নিরন্তর। যদিও উরফির সেসবে মাথাব্যথা থাকে না! সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উরফি।
'সোশাল মিডিয়া সেনসেশন' উরফি যেমন বিতর্ককে তোয়াক্কা করে না ঠিক তেমনই কোনও বিষয়ে মতপ্রকাশেও পিছপা হন না। ইন্ডাস্ট্রিতে কেন কাজ হারিয়েছেন, কালা জাদুর প্রভাবে কীভাবে জীবন তছনছ, নেপোটিজমের মতো একাধিক বিষয় নিয়ে সোচ্চার উরফি।
জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে উরফি জানান সবসময় মনে হয় তাঁর জীবন যেন থমকে গিয়েছে। প্রতি পদক্ষেপে নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছেন। কেরিয়ারে কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন। তাঁর কথায়, "সময় খুব খারাপ যাচ্ছে। মনে হয় কেউ আমার উপর কালা জাদু করেছে।" আরও যোগ করেন, তিনি নাকি বেশ কিছু পূর্ব নির্ধারিত শো, ব্র্যান্ডের কাজ হারিয়েছেন। যা তাঁর জীবনকে আরও দুর্বিসহ করে তুলছে।
কালা জাদু ও জীবন সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে উরফি নিজের ভাবনার কথা বলেন। তাঁর মতে, কালা জাদুর কারণেই জীবনে এসব ঘটছে। তবুও বাস্তববাদী থাকারও চেষ্টা করেন। অন্ধবিশ্বাসী নির্ভরশীল হলে উন্নতির পথে আরও বাধা আসতে পারে। তাই তিনি নিজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার দিকে মনোনিবেশ করতে চান।
ইন্ডাস্ট্রির নেপোটিজম নিয়ে মত প্রকাশের পাশাপাশি তাঁর প্রতি কারও হিংসাত্মক মনোভাব রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন। উরফির কথায়, অনেকের সম্পর্কে শুনেছেন যে তাঁরা অন্যদের নিচে নামানোর চেষ্টা করে। তবে তিনি নিজের এই পরিস্থিতির জন্য অন্য কাউকে দায়ী করতে চান না।
জীবনে যতই কিন পরিস্থিতি আসুক না কেন, উন্নতিতেই ফোকাস করতে অঙ্গীকারবদ্ধ উরফি। তাঁর মতে, চ্যালেঞ্জ অতিক্রম করে সফল হতে গেলে আত্মবিশ্বাসী হওয়াটা ভীষণ প্রয়োজন। আর সেই পথই অনুরণ করে জীবনে এগিয়ে যেতে চান 'কন্ট্রোভার্সি ক্যুইন' উরফি জাভেদ।
হাজার বাধা পেরিয়েও লাইমলাইটে থাকতে মরিয়া উরফি। সম্প্রতি ‘লেডি ধুরন্ধর’রূপে ধরা দিয়েছিলেন। ইনস্টা অ্যাকাউন্টে কয়েক সেকেণ্ডের একটি ভিডিও পোস্ট করেছিলেন। রণবীরের আদলে আগুনের ঝলকানির মাঝে উঠে আসছেন উরফি আর স্ক্রিনে ভেসে উঠেছিল, 'পরিচয় করুন উরফির সঙ্গে'।
উরফি যে প্রকাশ্যে কোনও কিছু স্বীকার করতে ভয় পান না তারও একটি উদাহরণ, রমজানের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কসমেটিক সার্জারি নিয়ে কথা বলেছিলেন। স্পষ্ট বলেছিলেন, "আমি কখনও অস্ত্রোপচার করাইনি। শুধু ফিলার আর বোটক্স করিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্বাভাবিকভাবেই নিজের চেহারায় পরিবর্তন আনতে চায়, আমিও চেয়েছিলাম।"
রিয়্যালিটি শো স্প্লিটভিলার সঞ্চালক হিসেবে কাজ করেছিলেন উরফি। নিজের জীবনের গল্প নিয়ে তৈরি শো 'ফলো কর লো ইয়ার'-এ ও সঞ্চালকের ভূমিকায় ছিলেন। এছাড়াও 'এনগেজড রোকা কা ধোকা' এবং 'ট্রেইট্রর্স'-এর মতো শোয়ের সঞ্চালিকাও হিসেবেও নজর কেড়েছিলেন। এওছাড়াও একাধিক রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসেবেও অংশ নিয়েছিলেন উরফি জাভেদ।
Published By: Kasturi KunduPosted: 04:58 PM Apr 06, 2026Updated: 09:32 PM Apr 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
