Advertisement
সন্তানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিচ্ছেদের পরও এই তারকারা একসঙ্গে পালন করছেন মা-বাবার দায়িত্ব
স্বামী-স্ত্রী হিসেবে বনিবনা না হওয়ার কারনে দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছেন বলিউডের বহু সেলেব। কিন্তু, সম্পর্কের তিক্ততা কোনওভাবেই সন্তানের উপর পড়তে না দিয়ে একসঙ্গে বাবা-মায়ের দায়িত্ব পালন করেন যে প্রাক্তন তারকা দম্পতিরা।
২০১৪-এর নভেম্বরে আলাদা হয়েছে হৃত্বিক রোশন ও সুজান খানের পথ। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব আজও অটুট প্রাক্তন দম্পতির। বিবাহবিচ্ছেদের পর মা-বাবা হিসেবে একসঙ্গে দুই সন্তানের দেখভালের দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখেন না হৃত্বক-সুজান।
দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের সম্পর্ক আজও 'স্বাভাবিক'। প্রথম পক্ষের সন্তান ইরা খানের বিয়েতে একসঙ্গে নজর কেড়েছিলেন রীনা-কিরণ। ব্যক্তিগত সম্পর্কে যেমন তিক্ততা নেই ঠিক তেমনই আলাদা থেকেও সন্তানের প্রতি সকল দায়িত্ব পালন করেন তাঁরা।
কয়েক বছর আগে স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্ক ছিন্ন হয়েছে ফারহান আখতার ও অধুনা ভবানির। বর্তমানে শিবানী দাণ্ডেকারের সঙ্গে সুখের সংসার তাঁর। তবে আজও দুই সন্তানের স্বার্থে প্রাক্তন স্ত্রী অধুনার সঙ্গে সম্পর্ক রাখেন অভিনেতা।
কয়েক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে হার্দিক পাণ্ডে ও নাতাশা দালালের। দুজনেই নিজেদের মতো করে ভাল আছেন। তবে আজও বাবা-মা হিসেবে একসঙ্গে সন্তানের দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন সেলেব দম্পতি।
বিবাহবিচ্ছেদের পর একসঙ্গে সন্তানের দায়িত্ব পালনের ক্ষেত্রে উঠে আসে যে প্রাক্তন জুটির নাম তাঁরা আরবাজ খান ও মালাইকা অরোরা। দীর্ঘ দাম্পত্যে ইতি টানলেও আরহান আজও মা-বাবা দুজনের সঙ্গেই থাকেন। সুরা খানের আরবাজের দ্বিতীয় বিয়ে থেকে কন্যা সন্তানের জন্মের সময় বাবার পাশে ছিলেন আরহান।
একটু পিছনে ফিরে তাকালে মনে পড়ে যায় সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কথাও। ২০০৫ সালে বিচ্ছেদ সন্তানদের প্রতি মা-বাবা হিসেবে দায়িত্ব পালনে আজও কোনও প্রভাব ফেলেনি।
Published By: Kasturi KunduPosted: 09:39 PM Mar 29, 2026Updated: 09:39 PM Mar 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
