Advertisement
দেশের সবচেয়ে 'সস্তা' মহানগর কলকাতা, কোন শহরে বেঁচে থাকার খরচ কত?
মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, পুণে, হায়দরাবাদ, কোথায় খরচ কম?
কলকাতা। সিটি অফ জয়। ইদানিং রাজ্যের চাকুরীজীবী মধ্যবিত্তদের মানসিকতা, এ শহরে চাকরি নেই। চাকরি থাকলেও মাইনে কম। রোজগার তৈরি হচ্ছে নিম্নমানের। কিন্তু এসব আলোচনা তর্ক বিতর্কের মধ্যে যে বিষয়টি উপেক্ষিত থেকে যায়, সেটা হল 'কস্ট অফ লিভিং', অর্থাৎ সুস্থভাবে, ন্যূনতম জীবনধারণের মাধ্যমে বেঁচে থাকার খরচ। এই জিনিসটা দেশের অন্যান্য মেট্রো সিটি অর্থাৎ মহানগরের তুলনায় অনেকটাই কম।
সদ্য গোটা দেশের নিরিখে চার সদস্যের পরিবারের বেঁচে থাকার ন্যূনতম খরচের একটি হিসাব প্রকাশ করেছে Numbeo নামের এক বেসরকারি সংস্থা। গোটা বিশ্বের বিভিন্ন শহরেই কস্ট অফ লিভিং নিয়ে গবেষণা করে ওই স্বীকৃত সংস্থা। ওই সংস্থাটি বলছে, ২০২৬ সালের মার্চ মাসের নিরিখে ভারতের বড় শহরগুলিতে চার জনের পরিবারের বেঁচে থাকার গড় খরচ ২৭ হাজার ৩০০ টাকা থেকে ৯৮০০০ টাকা পর্যন্ত।
অবশ্য মুম্বই-দিল্লি-বেঙ্গালুরুর মতো শহর জীবনধারনের জন্য একটু বেশি খরচ সাপেক্ষ। কারণ এই শহরগুলিতে বাড়িভাড়া, যাতায়াতের খরচ অন্যান্য শহরের তুলনায় অনেকটা বেশি। আবার কিছু শহরে এই খরচগুলি কম হওয়ায় বেঁচে থাকার ন্যূনতম খরচও কম। এটা নির্ভর করছে জীবনধারণের মানের উপর।
যে হিসাব Numbeo দিয়েছে, তাতে খাওয়াদাওয়া, যাতায়াত, ন্যূনতম বাড়িভাড়া, ন্যূনতম শখপূরণের খরচ ধরা হয়েছে। ধরা হয়েছে কাজের জায়গায় যাতায়াতের খরচও। বড় শহরের বর্ধিত বাড়িভাড়া, বা বিলাসবহুল জীবনধারণের খরচ ধরা হয়নি। যেটা অনেক শহরে হু হু করে বেড়ে যেতে পারে। সেই বর্ধিত হিসাব ধরা নেই।
দেশের শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি খরচ দেখানো হয়েছে মুম্বইয়ে। বাণিজ্যনগরীতেই এক মাসে ন্যূনতম খরচ ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা। নিউইয়র্ককে বিশ্বের সবচেয়ে দামি শহর হিসাবে ধরে ওই সমীক্ষা করা হয়েছে। Numbeo-এর সমীক্ষায় নিউইয়র্কের খরচের সূচক ১০০ ধরা হয়েছে। সেখানে মুম্বইয়ের মাসিক খরচের সূচক ২৫.৮। বাড়িভাড়ার সূচক ১৭,৫ টাকা। অর্থাৎ নিউইয়র্কের যে বাড়িভাড়া নিতে ১০০ টাকা খরচ হয়, সেটাই মুম্বইয়ে পাওয়া যায় ১৭ টাকায়।
রাজধানী দিল্লি মুম্বইয়ের তুলনায় অনেকটাই সস্তা। রাজধানীতে একটি চারজনের পরিবারের ন্যূনতম খরচ ২২ হাজার থেকে ৫০ হাজার টাকা। দিল্লির মাসিক খরচের সূচক ২২.৫। বাড়িভাড়ার সূচক ৭.১। অর্থাৎ মুম্বইয়ের তুলনায় খরচ অনেকটাই কম। এমনকী পুণের মতো তুলনায় ছোট শহরে বেঁচে থাকার ন্যুনতম খরচও দিল্লির থেকে বেশি।
পুণেতে চার সদস্যের এক পরিবারের বেঁচে থাকার ন্যূনতম খরচ ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা। মহারাষ্ট্রের অন্যতম বৃহত্তম এই শহরে মাসিক খরচের ইনডেক্স ২২.৪। বাড়িভাড়ার সূচক মাত্র ৬.৬। অর্থাৎ বড় শহরগুলির তুলনায় এখানে ভাড়া কম।
দক্ষিণ ভারতের অন্যতম বড় শহর বেঙ্গালুরুতেও খরচ পুণের তুলনায় বিশেষ বেশি নয়। দেশের তথ্যপ্রযুক্তির রাজধানীতে এক মাসে একটি পরিবারের ন্যূনতম খরচ ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এখানে বাড়ি ভাড়ার ইনডেক্স ৮.৫। অর্থাৎ মুম্বইয়ে যে বাড়িভাড়ার খরচ ১৭ হাজার ৫০০ টাকা। সেটাই বেঙ্গালুরুতে ৮.৫ হাজার।
দক্ষিণ ভারতে আরও একটি শহর দ্রুত দেশের সেরা শহরগুলির মধ্যে উঠে আসছে। সেটা হল হায়দরাবাদ। তেলেঙ্গানার রাজধানীতে অবশ্য খরচের পরিমাণ দেশের অন্য বড় শহরগুলির তুলনায় কম। হায়দরাবাদে একটি পরিবারের মাসিক খরচ ১২০০০ টাকা থেকে ৫০ হাজার টাকা।
Published By: Subhajit MandalPosted: 06:30 PM Mar 18, 2026Updated: 06:30 PM Mar 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
