Advertisement
বয়স মোটে ২১, হিনা খান, রূপালিদের টেক্কা দিয়ে ২৫০ কোটির মালকিন! চেনেন লাস্যময়ী অভিনেত্রীকে?
মাত্র একুশেই কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন টেলিঅভিনেত্রী?
শৈশব থেকে ছিল লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে মাত্র একুশ বছর বয়সেই জন্নত জুবের রহমানি যে পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন, তার অঙ্ক জানলে লজ্জা পেতে হবে প্রথমসারির টেলিতারকাদেরও!
ছোটপর্দার নায়িকাদের মধ্যে জন্নতের জনপ্রিয়তা তুখড়। হিনা খান, নিয়া শর্মা কিংবা শ্বেতা তিওয়ারি, রুপালী গঙ্গোপাধ্যায়দের মতো তাঁকে নিয়েও দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। মাত্র পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জন্নত। ৭ বছর বয়সে 'চাঁদ কে পার চলো' সিরিয়ালে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
তারপর আর ফিরে তাকাতে হয়নি জন্নতকে! 'কাশি- অব না রহে', 'মাট্টি কি বন্নো', 'সিয়াসত', 'মহাকুম্ভ', 'মেরি আওয়াজ হি পহেচান' থেকে 'ফুলওয়া', 'ভারত কা বীর পুত্র- মহারানা প্রতাপ'র মতো একাধিক সিরিয়ালে নজর কাড়েন তিনি। রিয়ালিটি শোয়ের মঞ্চেও বহুবার অতিথিশিল্পী হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
২০২৭ সালে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন জন্নত জুবের রহমানি। ধারাবাহিকের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। এমনকী শ্রদ্ধা কাপুর, রানি মুখোপাধ্যায়দের মতো তাবড় তারকাদের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন। এবার সাম্প্রতিক এক সমীক্ষায় সম্পত্তির পরিমাণে রীতিমতো চমকে দিলেন তিনি!
জানা গিয়েছে, মাত্র একুশেই মোট ২৫০ কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছেন জন্নত জুবের। যার নীরিখে পাত্তা পান না হিনা খান, রূপালি গঙ্গোপাধ্যায় থেকে শ্বেতা তিওয়ারি, স্মৃতি ইরানিদের মতো তাবড় তারকারাও। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন টেলিঅভিনেত্রী?
জানা গিয়েছে, সিনেমা-সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, বিজ্ঞাপনী দূত, ইনস্টাগ্রামে স্পনসর কন্টেন্ট তৈরির মতো একাধিক আয়ের উৎস রয়েছে জন্নতের। তাছাড়া মিউজিক ভিডিও, ইউটিউব থেকে আয় তো রয়েইছে। স্থাবর-অস্থাবর মিলিয়ে সেভাবেই আড়াইশো কোটির সাম্রাজ্য গড়ে তুলেছেন টেলিঅভিনেত্রী।
সিরিয়ালে প্রতি পর্বের জন্য ১০ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন জান্নাত। খতরোঁ কে খিলাড়ি ১২'র জন্য জন্নত ফি এপিসোডের জন্য ১৮ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। নায়িকার সংগ্রহেও চোখধাঁধানো সব গাড়ি। যে তালিকায় জাগুয়ার এক্সজে (১.২ কোটি), অডি কিউ৭ (৮০-৯৫ লক্ষ টাকা) এবং ফোর্ড এন্ডেভার (৩০-৩৬ লক্ষ টাকা)-এর মতো বিলাসবহুল গাড়িও রয়েছে।
ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার থাকা ভারতীয় টেলিতারকাদের তালিকায় জন্নত অন্যতম। চমকপ্রদ বিষয় হচ্ছে, সম্পত্তি নীরিখে ৮১ কোটির মালিক শ্বেতা তিওয়ারি রয়েছেন দ্বিতীয় স্থানে। ৭০ কোটির সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে নিয়া শর্মা। 'অনুপমা' খ্যাত রূপালীও জন্নতের থেকে পিছিয়ে। তালিকার পঞ্চম স্থানে ৫২ কোটির মালকিন হিনা খান। এহেন সম্পত্তির গ্রাফ থেকেই বোঝা যায়, জন্নতের থেকে সিনিয়র অভিনেত্রীরা কতটা পিছিয়ে।
২০১৭ সালে 'হোয়াট উইল পিপল সে' নামে উর্দু ভাষার একটি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন জন্নত। তার একবছর বাদে 'হিচকি' ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। সেই ছবিতেও পার্শ্ব ভূমিকায় তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 07:56 PM Mar 18, 2026Updated: 07:56 PM Mar 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
