Advertisement
চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কবে ম্যাচ মেসি-রোনাল্ডোদের? রইল সম্পূর্ণ গ্রুপবিন্যাস
আমেরিকা-মেক্সিকো-কানাডায় ১১ জুন থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ।
চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ৪৮টি দল। যাদের ১২টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। শেষ দল হিসেবে জায়গা করে নিল ইরাক। বাদ পড়ল চারবারের বিশ্বজয়ী দল ইটালি। সেই সঙ্গে এবছর জুন-জুলাই মাসে আমেরিকা-মেক্সিকো-কানাডায় আয়োজিত হতে চলা বিশ্বকাপের গ্রুপ পর্বের চূড়ান্ত সূচিও তৈরি।
এবছর ১১ জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট। ফাইনাল ১৯ জুলাই। দেখে নেওয়া যাক গ্রুপবিন্যাস ও বিশ্বজয়ের দাবিদারদের গ্রুপ পর্বের সূচি।
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র। প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপও এই ম্যাচ দিয়েই শুরু হয়েছিল। ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হল। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া কেমন খেলে, সেদিকেও নজর থাকবে।
গ্রুপ বি: কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড। আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে কানাডা। প্লেঅফ পর্বের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে পরাস্ত হয় ইটালি। ২০১৪-র পর আবার বিশ্বকাপে খেলবে এডিন জেকোর দেশ। কাতার গত বিশ্বকাপের আয়োজক।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। ব্রাজিলের ম্যাচগুলি হল- ১৩ জুন, রাত ৩:৩০, প্রতিপক্ষ মরক্কো। ২০ জুন, সকাল ৬:৩০, প্রতিপক্ষ হাইতি। ২৪ জুন, রাত ৩:৩০, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তুলনায় কঠিন গ্রুপে। ভিনিসিয়াস জুনিয়রদের সামনে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো ছাড়াও রয়েছে স্কটল্যান্ড এবং হাইতি।
গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক। আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে আমেরিকা। একেবারেই সহজ গ্রুপ। অস্ট্রেলিয়া দু'বার শেষ ষোলোয় খেলেছে। তুরস্ক ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় হয়।
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। জার্মানির ম্যাচগুলি হল- ১৪ জুন, রাত ১০:৩০, প্রতিপক্ষ কুরাসাও। ২০ জুন, রাত ১:৩০, প্রতিপক্ষ আইভরি কোস্ট। ২৫ জুন, রাত ১:৩০, প্রতিপক্ষ ইকুয়েডর। জার্মানি চারবারের চ্যাম্পিয়ন। তবে গত দু'টি বিশ্বকাপে ভালো খেলেনি। কুরাসাও প্রথমবার বিশ্বকাপ খেলবে। যাদের জনসংখ্যা মাত্র দেড় লক্ষ।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া। নেদারল্যান্ডস যথেষ্ট শক্তিশালী দল। এখনও বিশ্বজয় করা হয়নি। অন্যদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে জাপান। তারাও চমকে দেবে।
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। সোনালি সময় অনেকটাই পেরিয়ে এসেছে বেলজিয়াম। একসময় 'কালো ঘোড়া' বলা হলেও কেভিন ডি'ব্রুইনেরা প্রত্যাশিত সাফল্য পায়নি। মহম্মদ সালাহর মিশরকে নিয়েও অনেকে আশাবাদী। তবে সব নজরে এখন ইরানের দিকে। যুদ্ধ পরিস্থিতিতে তারা কি আমেরিকা খেলতে যাবে। প্রশ্ন সেদিকে।
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। স্পেনের ম্যাচগুলি হল- ১৫ জুন, রাত ৯:৩০, প্রতিপক্ষ কেপ ভার্দে। ২১ জুন, রাত ৯:৩০, প্রতিপক্ষ সৌদি আরব। ২৭ জুন, ভোর ৫:৩০, প্রতিপক্ষ উরুগুয়ে। ইউরোজয়ী স্পেন এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। লামিনে ইয়ামালের উপর প্রত্যাশার চাপ থাকবে। উরুগুয়েকে নিয়েও অনেকে আশাবাদী।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। ফ্রান্সের ম্যাচগুলি হল- ১৬ জুন, রাত ১২:৩০, প্রতিপক্ষ সেনেগাল। ২২ জুন, রাত ২:৩০, প্রতিপক্ষ ইরাক। ২৬ জুন রাত ১২:৩০, প্রতিপক্ষ নরওয়ে। গতবারের রানার্স ফ্রান্স। তার আগেরবার কিলিয়ান এমবাপেরা চ্যাম্পিয়ন হয়। এবারও বিশ্বজয়ের অন্যতম দাবিদার। আফ্রিকা নেশনস লিগ সেনেগালের জেতা নিয়েও বিতর্ক হয়েছে। ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে খেলবে। নরওয়ের আর্লিং হালান্ডরা চমকে দিতে পারেন।
Published By: Arpan DasPosted: 05:07 PM Apr 01, 2026Updated: 08:04 PM Apr 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
