Advertisement
ছিলেন দেবাংশুর 'প্রোডাক্ট'! পালাবদল হতেই 'কালীঘাট তৃণমূলে'র আইটি সেলের দায়িত্বে, কে এই উপাসনা?
পালাবদলের পর ভেঙে চুরমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেস। যে নেত্রীর পাশে উপগ্রহের মতো ঘুরঘুর করতেন নেতারা, সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া হতে থাকতেন। এখন তারাই শতযোজন দূরে। কারণ একটাই, মমতা এখন ক্ষমতাহীন। যার হাতে ক্ষমতা নেই, তার পাশে থেকে লাভ কী! ফলত এই মুহূর্তে বাম সরকারের চোখে চোখ রেখে লড়াই করা মমতা এখন একা।
যে সময় সকলে মমতাকে ছেড়ে যাচ্ছেন, এই ভাঙনের মরশুমে নেত্রীর আশেপাশে দেখা যাচ্ছে একটি নতুন মুখ। দলের বিভিন্ন কর্মসূচিতে প্রথম সারিতে থাকছেন তিনি। দলত্যাগী নেতারা তাঁকে নিশানা করতেও ছাড়ছেন না। নিশ্চয়ই ভাবছেন কার কথা হচ্ছে? তিনি উপাসনা চৌধুরী। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ।
কে এই উপাসনা চৌধুরী? যাদবপুরের বাসিন্দা। বয়স মাত্র ২৪। তৃণমূলের সঙ্গে তার যোগ বেশ কয়েকবছরের। যুব সংগঠনে, ডিজিটাল যোদ্ধা হিসেবে কাজ করতেন। সেই সময় তৃণমূলের আইটি সেলের দায়িত্বে ছিলেন দেবাংশু ভট্টাচার্য। সূত্রের খবর, তৃণমূল পরিবারের অংশ হওয়ার পরই দেবাংশুর সান্নিধ্য পান উপাসনা। কানাঘুষো শোনা যায়, দেবাংশুর সঙ্গে প্রেমের সম্পর্কও তৈরি হয়েছিল উপাসনার।
নিন্দুকেরা বলে সম্পর্কের সূত্র ধরেই তৃণমূলে জায়গা পাকাপোক্ত করেন উপাসনা। কিন্তু ছাব্বিশে তৃণমূলের ভরাডুবি যেন রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে তাঁর। তৃণমূল হেরে যেতেই উধাও হয়ে গিয়েছিলেন আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে দলের পদ হারান তিনি। সেই দায়িত্বই তুলে দেওয়া হয় উপাসনার কাঁধে।
Published By: Tiyasha SarkarPosted: 04:43 PM Jul 23, 2026Updated: 04:43 PM Jul 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
