Advertisement
আচমকাই শ্রেয়সের বাড়িতে চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী, বাড়ছে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতাও! ব্যাপারটা কী?
চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদের সময় নাম জড়িয়েছিল শ্রেয়স আইয়ারের। এর আগে শ্রেয়স ও ধনশ্রীর একাধিক নাচের ভিডিও ভাইরাল হয়।
যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী বর্মার বিচ্ছেদ হয়েছে একবছরের বেশি হয়ে গেল। দু'জনের বিবাহবিচ্ছেদ নিয়ে কম চর্চা হয়নি। নাম জড়িয়েছিল শ্রেয়স আইয়ারের। এবার হঠাৎ করে সেই শ্রেয়সের বাড়িতেই হাজির ধনশ্রী। ব্যাপারটা কী?
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল-ধনশ্রীর। পাঁচ বছরের মধ্যেই তুমুল তিক্ততার মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক শেষ হয়। প্রবল তিক্ততায় শেষ হয়েছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক। ডিভোর্সের পরেও বিস্ফোরক মন্তব্য করা, সোশাল মিডিয়ায় একে অপরকে খোঁচা দেওয়া-সমস্তই চালিয়ে গিয়েছেন।
কেন বিচ্ছেদ হল, তা নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। একটা সময় নেটিজেনরা শ্রেয়সকেও দায়ী করতেন। এর আগে শ্রেয়স ও ধনশ্রীর একাধিক নাচের ভিডিও ভাইরাল হয়। দুজনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, তাও চর্চায় ছিল। চাহাল-ধনশ্রীর জটিলতায় অনেক সমীকরণ দেখতে পেয়েছিল সোশাল মিডিয়ার একাংশ।
শ্রেয়সের সঙ্গে কি ধনশ্রীর সুসম্পর্ক এখনও আছে? তার উত্তর জানা যায়নি। তবে শ্রেয়সের বোনের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক চাহালের প্রাক্তন স্ত্রীর। আর সেটা নিয়েই চর্চা শুরু। এমনিতে চাহাল ও শ্রেয়স আইপিএলে একই দলে খেলেন। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স। নিজে দারুণ ফর্মে আছেন। দেশজুড়ে ম্যাচ খেলতে ব্যস্ত দু'জনেই।
এর মধ্যে শ্রেয়সের বাড়িতে হাজির ধনশ্রী। তবে শ্রেয়সের সঙ্গে সাক্ষাতের জন্য নয়। বরং ভারতীয় ক্রিকেটারের বোন শ্রেষ্ঠা আইয়ারের সঙ্গে দেখা গেল ধনশ্রীকে। দু'জনে একসঙ্গে জনপ্রিয় গানে নেচে রিল বানান। ধনশ্রী নিজে কোরিওগ্রাফার। একাধিক জনপ্রিয় ড্যান্স ভিডিওয় তাঁকে দেখা গিয়েছে।
শ্রেষ্ঠাও নৃত্যশিল্পী। সোশাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। শুধু শ্রেয়সের বোন হিসেবে নয়, নিজস্ব পরিচিতি তৈরি করে নিয়েছেন। সোশাল মিডিয়ায় ৩ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তিনি শুধু ইনস্টাগ্রামেই থেমে থাকেননি। বেশ কয়েকটি ড্যান্স ভিডিওয় দর্শকের নজর কাড়েন। তবে বলিউডে এখনও প্রত্যাশিত জনপ্রিয়তা পাননি।
এখন ধনশ্রী-শ্রেষ্ঠার ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন- দু'জনের বন্ধুত্ব কবে শুরু হল? সেটা কি শুধু নাচের সূত্রে? নাকি চাহাল-পর্বের সময় শ্রেয়সের যোগসূত্রে তাঁদের বন্ধুত্ব দৃঢ় হয়েছে? তবে সম্প্রতি শুধু এই ভিডিও নয়, অন্য একটি কারণেও চর্চায় শ্রেষ্ঠার নাম।
কিছুদিন আগে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ ছিল। ইডেন গার্ডেন্সের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। তারপরেই নাইটদের খোঁচা দিয়ে রিল বানিয়েছেন শ্রেয়সের বোন। রিলে শ্রেষ্ঠা বলছেন, “আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।”
তারপরেই কেকেআর ভক্তদের রোষানলে পড়েন শ্রেষ্ঠা। সোশাল মিডিয়ায় লাগাতার কটাক্ষ হজম করতে হয়েছে তাঁকে। এমনকি হুমকিও পেতে হয়েছে। বাধ্য হয়ে রিলটি ডিলিট করতে হয়েছে শ্রেষ্ঠাকে। তবে শ্রেয়সের বোন সাফ জানিয়েছেন, তিনি কোনও ভুল করেননি।
Published By: Arpan DasPosted: 05:03 PM Apr 20, 2026Updated: 05:03 PM Apr 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
