Advertisement
'প্রেমিকা'র সঙ্গে ডেটে গিয়ে জিনসের দফারফা! চরম অস্বস্তিতে ইশান, ভাইরাল মুহূর্ত
রেস্তরাঁ থেকে বেরনোর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ঈশানের কাণ্ডকারখানা। কী ঘটালেন ঈশান যা নিয়ে হাসির রোল সোশাল মিডিয়ায়?
সদ্য মুম্বই ফিরেছেন 'হোমবাউন্ড' খ্যাত ঈশান খট্টর। শহরে ফিরেই বিশেষ 'বান্ধবী' চাঁদনি বেইঞ্জের সঙ্গে দেখা করেন। অনেকদিন মনের মানুষরের থেকে দূরে ছিলেন। তাই একসঙ্গে রেস্তরাঁয় খেতে চান দুজনে। সেখানে গিয়েই ঈশান যা কাণ্ড ঘটালেন...!! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল অভিনেতার কীর্তি।
রূপোলি দুনিয়ার তারকাদের জীবনে যাই ঘটুক না কেন তা হয়ে ওঠে বিনোদনের চর্চিত টপিক। রেস্তরাঁ থেকে বেরনোর সময় কী ঘটালেন ঈশান যা নিয়ে সোশাল মিডিয়ায় হাসির রোল। সে এক মজার ঘটনা, সঙ্গে সঙ্গে ধরা পড়েন সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়। এরপরই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ঈশানের কাণ্ডকারখানা।
'লাগা চুনরি মে দাগ'র বদলে লাগা প্যান্ট মে দাগ! ঈশান খট্টরের সঙ্গে এই মুহূর্তে এটাই পারফেক্ট ম্যাচ। চাঁদনির সঙ্গে লাঞ্চের পর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় হাত ফসকে পড়ে যায় চকোলেট শেক। সাদা প্যান্টে পরতেই কেলেঙ্কারি! কয়েক সেকেণ্ডের জন্য নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে যান ঈশান। আর পাশে দাঁড়িয়ে তাজ্জব বনে গিয়েছেন চাঁদনি বেইঞ্জ।
ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে সবসময়ই সোশাল মিডিয়ায় আলোচনায় থাকেন ঈশান। কমলা রঙের শার্ট আর সাদা প্যান্টে স্টাইলিশ লুকে নজর কেড়েছিলেন অভিনেতা। আর চাঁদনির পরনে ছিল খয়েরি টপ আর গোলাপি ট্র্যাক প্যান্ট। হাসি মুখে রেস্তরাঁর সিঁড়ি দিয়ে নামার সময় ইশানের হাত থেকে হঠাই চকোলেট শেক সাদা প্যান্টে পড়ে যায়। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেন সেলেব প্যাপেরা।
ঈশান একটু লজ্জা পেলেও হাসি থামাতে পারেননি। পাপারাজ্জিরা তাঁকে ডাকলে তিনি মজা করে বলেন, "কোনও ব্যাপার নয়, এইরকম ঘটনা ঘটতেই পারে।" এরপর পাপারাজ্জিদের সঙ্গে হালকা মজার কথাবার্তা বলেন ঈশান। পরে আবার রেস্তোরাঁয় ফিরে প্যান্টে পরিষ্কার করে গাড়িতে ওঠেন। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই দর্শক সেই মুহূর্তটি বেশ উপভোগ করছে।
বিগত কয়েক মাস ধরে চাঁদনি বেইঞ্জের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করেছেন। প্রায়ই মুম্বইয়ে একসঙ্গে সময় কাটান ও ডেটে যান। উল্লেখ্য, 'ধড়ক' ছবির শুটিংয়ের সময় জাহ্নবীর সঙ্গেও নাম জড়িয়েছিল ঈশানের। যদিও তাঁরা তা কখনও গুঞ্জনে সিলমোহর দেননি।
চাঁদনির আগে ঈশানের সঙ্গে শুধু জাহ্নবী নন, নাম জড়িয়েছিল চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের। তবে প্রেমের শেষ পরিণতি খুব একটা সুখকর ছিল না। আলাদা হয়ে যায় দুজনের পথ। তবে বর্তমান প্রেমিকা চাঁদনির সঙ্গে সম্পর্ক কখনও আড়ালে রাখেননি ঈশান। বরং তাঁর প্রতি নিজের অনুভূতি নিয়েও খোলামেলা কথা বলেছেন ঈশান।
ঈশানের একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে। অনুরাগীরা এই জুটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তবে ইশান আপাতত তাঁর কেরিয়ারের প্রতিই বেশি মনোযোগী। শীঘ্রই 'দ্য রয়েলস'র সিজন ২এ দেখা যাবে ঈশানকে। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'এ মুক্তি পাবে ঈশানের পরবর্তী কাজ।
Published By: Kasturi KunduPosted: 05:15 PM Apr 20, 2026Updated: 05:15 PM Apr 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
