Advertisement
সর্বোচ্চ তৃণমূল, নারী সংরক্ষণের বুলি আওড়ে বিজেপি কোথায়? কোন দলে কত শতাংশ মহিলা সাংসদ?
৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব রয়েছে। পরিসংখ্যান বিচার করলে দেখা যায়, তার চেয়েও বেশি হারে লোকসভায় রয়েছেন তৃণমূল সাংসদরা।
মহিলা সংরক্ষণ বিল। গত সপ্তাহে গোটা দেশের রাজনীতিতে তোলপাড় এই বিলের সংশোধনী নিয়ে। শেষ পর্যন্ত লোকসভায় পাশ হয়নি বিলটি। তবে এখনও এই বিলকে হাতিয়ার করছে শাসক-বিরোধী সবপক্ষই।
'নারী শক্তি বন্দন অধিনিয়ম' বিলটি ২০২৩ সালে পাশ হয়। সেসময়ে প্রত্যেক সাংসদের সমর্থনই ছিল বিলের পক্ষে। তারপর আড়াই বছর কেটে গেলেও আইন কার্যকর হয়নি। তারমধ্যেই আইনে সংশোধনী নিয়ে আসে সরকার।
মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য় পেশ করা হয় আসন পুনর্বিন্যাস বিলও। সরকারের তরফ থেকে বলা হয়, আসন পুনর্বিন্যাসের ফলে লোকসভায় সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫০। সেখানে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
বিরোধীদের প্রবল আপত্তি ছিল এই বিল নিয়ে। তাঁদের মত ছিল, গোবলয়ের রাজ্যগুলিতে বেশি আসন থাকার দরুণ ওই রাজ্যগুলিতেই বেশি গুরুত্ব দেবে রাজনৈতিক দলগুলি। অন্য রাজ্যগুলি গুরুত্ব হারাবে।
মহিলা সংরক্ষণ বিলের আড়ালে আসন পুনর্বিন্যাসের বিরোধীদের অন্যতম প্রধান মুখ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, “মহিলা বিলের নামে দেশটাকে ভাগ করতে চেয়েছিল বিজেপি।" সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, তাঁর দল কতজন মহিলা সাংসদকে লোকসভায় পাঠিয়েছে।
৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব রয়েছে। পরিসংখ্যান বিচার করলে দেখা যায়, তার চেয়েও বেশি হারে লোকসভায় রয়েছেন তৃণমূল সাংসদরা। মহিলা সাংসদ শতাংশে সবচেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপির তুলনায় দ্বিগুণেরও বেশি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯টি আসনে জিতেছিল তৃণমূল। জয়ী প্রার্থীদের মধ্যে ১১জনই মহিলা-মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মালা রায়, সাজদা আহমেদ, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, জুন মালিয়া, শর্মিলা সরকার, শতাব্দী রায়।
শতাংশের নিরিখে দেখতে গেলে, তৃণমূল সাংসদদের ৩৮ শতাংশই মহিলা। অর্থাৎ নির্দিষ্ট সংরক্ষণ ছাড়াই ৩৩ শতাংশের বেশি আসনে মহিলা প্রার্থীদের মনোনয়ন দিয়েছে তৃণমূল। ঘাসফুলের টিকিটে তাঁরা লোকসভা সাংসদও হয়েছেন।
কেবল লোকসভা নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯১ কেন্দ্র লড়ছে তৃণমূল। এর মধ্যে মহিলা প্রার্থী ৫২ জন। শতাংশের বিচারে ২৭.২ শতাংশ। অন্য সব বড় দলের থেকে এগিয়ে জোড়াফুল শিবির। বিজেপির মহিলা প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম।
Published By: Anwesha AdhikaryPosted: 04:52 PM Apr 20, 2026Updated: 04:52 PM Apr 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
