Advertisement
বিয়ের ছবিতে লাইকের বন্যা, টেক্কা বিরাটকেও, আর কোন তারকা দম্পতির সাতপাকের ছবি এত হিট জানেন?
তালিকায় রয়েছেন ভারতীয় বিনোদুনিয়ার এমন অনেক তারকাযুগল, যাঁদের বিয়ের ছবি নেটপাড়ায় কয়েক মিলিয়ন লাইক পেয়েছে। কারা রয়েছেন এই তালিকায়?
২৬ ফেব্রুয়ারি দুই দক্ষিণী রীতি মেনে চার হাত এক হয়েছে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। তারকা যুগলের বিয়ের দিকে তাকিয়েছিল তাঁদের ভক্তরা।
উদয়পুরের স্বপ্নের বিয়ে সেরেছেন তেলুগু ও কোডাভা নিয়ম মেনে। বিয়ের সন্ধ্যায় বহুমূল্য সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন রশ্মিকা ও বিজয় উভয়েই। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ছবি।
এমনকী বিরাট কোহলির এক দীর্ঘকালীন রেকর্ড ভেঙে দিয়েছেন রশ্মিকা মন্দানা! বর্তমানে ইনস্টাগ্রামে ২৭৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে কিং কোহলির। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের ছবি ইনস্টা পেজে পোস্ট করেন বিরাট। ২২.৯ মিলিয়ন, অর্থাৎ প্রায় ২ কোটি ৩০ লক্ষ ইউজার ‘লাইক’ করেছিল সেই পোস্ট।
এতদিন অবধি একজন এশিয়ান সেলিব্রিটি হিসেবে সবচেয়ে বেশি ‘লাইকড’ পোস্টটি ছিল তাঁর ঝুলিতেই। এবার সেই রেকর্ড ভেঙে কিং কোহলির বদলে জায়গা করে নিয়েছেন রশ্মিকা। রশ্মিকার পোস্ট করা বিয়ের সেই ছবির নেটপাড়ায় প্রাপ্ত লাইক ২৬ মিলিয়ন। যা টেক্কা দিয়েছে বিরাটের ভাইরাল পোস্টকে। বিজয়-রশ্মিকা ছাড়াও এই তালিকায় রয়েছেন ভারতীয় বিনোদুনিয়ার এমন অনেক তারকাযুগল, যাঁদের বিয়ের ছবি নেটপাড়ায় কয়েক মিলিয়ন লাইক পেয়েছে। আর কোন তারকা দম্পতির সাতপাক ঘোরার ছবি এত হিট জানেন?
২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছিল সেইসময়। যৌথভাবে ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের ছবিতে প্রাপ্ত লাইক ছিল ২৭.৫ মিলিয়ন।
২০২২ সালে চারহাত এক হয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের। তাঁদের বিয়ের ছবির ইনস্টাগ্রামে প্রাপ্ত মোট লাইকের সংখ্যা ছিল ১৪ মিলিয়ন।
রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেছিলেন ২০২১ সালে বলিউডের তারকাদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁদের বিয়ের ছবিতে মোট লাইক পড়েছিল ইনস্টাগ্রামে ১২.৬ মিলিয়ন।
আইভরি ও গোলাপি রঙের আভাযুক্ত পোশাকে সেজে বিয়ে সেরেছিলেন তারকাদম্পতি কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি। ২০২৩ সালে সাতপাক ঘোরেন তাঁরা। তাঁদের বিয়ের ছবিতে প্রাপ্ত লাইকের সংখ্যা ছিল ৮.৩ মিলিয়ন।
Published By: Arani BhattacharyaPosted: 05:37 PM Mar 01, 2026Updated: 05:42 PM Mar 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
