Advertisement
ভিনির বিরুদ্ধে 'বর্ণবিদ্বেষে'র অভিযোগ প্রাক্তনের, নতুন প্রেমিকা ঠোঁটঠাসা চুমু খেলেন পরপুরুষকে
পরপুরুষকে প্রেমিকা চুমু খেতে দেখেও 'খুশি' ভিনিসিয়াস।
বারবার বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে বেনফিকার বিরুদ্ধে ম্যাচেও চরম বিতর্ক হয়। যে কারণে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে শাস্তি দিয়েছে উয়েফা। কিন্তু এবার নিজেই বিতর্কে ভিনি।
দু'টো ঘটনায় ফের শিরোনামে রিয়াল মাদ্রিদের ফুটবলারের নাম। আর দু'টোতেই নাম জড়িয়েছে তাঁর প্রেমিকাদের। একজন প্রাক্তন ও একজন বর্তমান। দ্বিতীয়জন যা করলেন, তা দেখে চোখ কপালে নেটপাড়ার।
ব্রাজিলের ফুটবলারের বর্তমান গার্লফ্রেন্ড ভার্জিনিয়া ফনসেকা। পেশায় মডেল। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা যায়, জনপ্রিয় টিভি সঞ্চালক রাউল গিলের একেবারে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন ভার্জিনিয়া।
এই ঘটনার ভিডিও দেখে তো ভিনিসিয়াসের চটে যাওয়ারই কথা। কিন্তু না, এক্ষেত্রে ঘটেছে উলটো ঘটনা। ভার্জিনিয়া নিজে ওই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। আর তাতে ভিনি কমেন্ট করেন 'আ মেজর'। যার অর্থ 'সেরা'। সঙ্গে একটি 'লাভ' ইমোজি দেন।
যা দেখে অবাক নেটিজেনরা। প্রেমিকা পরপুরুষকে ঠোঁটঠাসা চুমু খাচ্ছেন, আর প্রেমিক তাতে কীভাবে 'খুশি' হতে পারে? এ কী ধরনের ভালোবাসা? নাকি শুধুই সোশাল মিডিয়ার 'গিমিক'? তবে বিতর্ক উড়িয়ে ফের একসঙ্গে ছবি দিয়েছেন ভিনিসিয়াস ও ভার্জিনিয়া।
২৬ বছর বয়সি মডেলের সঙ্গে গত বছর থেকে প্রেমকাহিনি শুরু হয় ভিনির। দুজনের নামের শুরুও 'ভি' দিয়ে। আমেরিকায় জন্ম, কিন্তু ভার্জিনিয়ার বড় হওয়া ব্রাজিলে। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫৪ মিলিয়ন। ভিনির সঙ্গে প্রেমের পর প্রায়ই রিয়ালের ম্যাচ দেখতে যান ভার্জিনিয়া।
এর আগে গায়ক জে ফিলিপের সঙ্গে সম্পর্ক ছিল ভার্জিনিয়ার। তাঁদের তিন সন্তানও আছে। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। তারপর জীবনে ভিনির আগমন। এই মুহূর্তে মডেলিং, ব্যবসা, সোশাল মিডিয়া ও বিজ্ঞাপন থেকে ভার্জিনিয়ার আয় ২০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।
তবে ভিনিসিয়াসের সঙ্গে তাঁর প্রেম বিতর্কমুক্ত নয়। প্রেম শুরুর একমাসের মধ্যেই জানা যায়, ভিনি এক মডেলকে নিয়মিত মেসেজ করতেন। সেই ঘটনা সামনে আসতেই সোশাল মিডিয়ায় ভার্জিনিয়ার কাছে ক্ষমা চান ভিনি।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার মাঠে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হন ভিনি। গোল করে কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে নেচে সেলিব্রেট করেন। বেনফিকা সমর্থকদের মনে হয়, কর্নার ফ্ল্যাগে থাকা তাদের পতাকাকে অপমান করেছেন ব্রাজিলীয় উইঙ্গার। গ্যালারি থেকে ভেসে আসতে থেকে আপত্তিকর বর্ণবিদ্বেষী মন্তব্য। অন্যদিকে মিডফিল্ডার প্রেস্তিয়ানি মুখ ঢেকে কিছু একটা বলেন।
Published By: Arpan DasPosted: 05:59 PM Mar 02, 2026Updated: 05:59 PM Mar 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
