Advertisement
গ্যাস-অ্যাসিডিটি-বদহজমে প্রায়ই ভোগেন? অন্ত্রের সুস্থতায় ভরসা রাখুন এই খাবারগুলিতে
গাট হেল্থ ভালো রাখতে ফাইবার যুক্ত এই খাবারগুলি মেনুতে রাখুন।
লোভে পড়ে হাবিজাবি খেয়ে ফেলছেন? দিনের পর দিন ভাজাভুজি, ফাস্ট ফুড, মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত! কিন্তু এভাবে আর কদ্দিন? স্বাস্থ্য ভালো রাখতে আজ থেকেই গাট হেল্থ-এ নজর দিন।
গাট হেল্থ বা গ্যাস্ট্রো এনটেস্টাইনাল হেলথ বলতে বোঝায় পেটের সামগ্রিক স্বাস্থ্যের অবস্থাকে। হজম ক্ষমতা ভালো রাখতে অন্ত্রে অবস্থানকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, মাইক্রোবস বা অনুজীব আমাদের সাহায্য করে।
অন্ত্রে সমস্যা দেখা গেলে তা মোকাবিলা করার জন্য ফাইবার জাতীয় খাবার খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। দেখে নেওয়া যাক অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় কোন খাবারগুলি প্রতিদিন তালিকায় রাখা প্রয়োজন।
ওটস: ওটস হল বিটা-গ্লুকান নামক এক ধরনের সলিউবল ফাইবারের চমৎকার উৎস, যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং হজম প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়ক।
আপেল: আপেলে পেকটিন নামক সলিউবল ফাইবার থাকে যা অন্ত্রের মাইক্রোবায়োমকে পুষ্ট করে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। আপেলের খোসাতেও ইনসলিউবল ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
বিভিন্ন বেরি ফল (যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি): বেরি ফলে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই ফাইবার অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখে ও উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়।
ডাল ও শিম জাতীয় শস্য (যেমন মসুর ডাল, ছোলা, রাজমা): এগুলোতে সলিউবল এবং ইনসলিউবল উভয় প্রকার ফাইবারই প্রচুর পরিমাণে থাকে। ডাল হজমে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে।
বাদাম ও বীজ (যেমন কাঠবাদাম, চিয়া বীজ, তিসি বীজ): বাদাম ও বীজে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার থাকে। চিয়া ও তিসি বীজে বিশেষ করে উচ্চ মাত্রার সলিউবল ফাইবার থাকে যা জল শোষণ করে জেল তৈরি করে। এটি অন্ত্রের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
Published By: Buddhadeb HalderPosted: 08:52 PM Jul 10, 2025Updated: 03:23 PM Jul 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
