Advertisement
বিতর্কে ভরা জীবন, অসম্মান 'জন্মভূমি' মুম্বইকেও! শেষের মুখে হার্দিকের আইপিএল কেরিয়ার?
চলতি আইপিএলে অন্য়তম বিতর্কিত চরিত্র হয়ে উঠেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
হার্দিক পাণ্ডিয়া আর বিতর্ক যেন সমার্থক। কখনও টক শোয়ে গিয়ে বেফাঁস মন্তব্য আবার কখনও বা আইন ভাঙার অভিযোগ উঠেছে তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে। মাঠেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন।
চলতি আইপিএলেও অন্য়তম বিতর্কিত চরিত্র হয়ে উঠেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কেমন, সেই নিয়ে ক্রিকেটভুবনে চলছে চর্চা।
অনেকেই মনে করছেন, হার্দিককে অলিখিত সাসপেন্ড করে দিয়েছে মুম্বই ম্যানেজমেন্ট। দলের অধিনায়ক, ফিট হওয়া সত্ত্বেও তাঁকে মাঠে নামানো হচ্ছে না। তার কারণ, নিজের দলের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন হার্দিক।
চলতি আইপিএলে মুম্বইয়ের জেতার স্বপ্ন কার্যত শেষ। তারপর থেকেই হার্দিককে নিয়ে বাড়ছে বিতর্ক। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামেননি হার্দিক।
আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচ হারে মুম্বই। তারপরই দেখা যায়, নিজের দলকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন হার্দিক। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করে মুম্বইকে ফলো করেন তিনি।
কিন্তু মুম্বই শিবিরের সঙ্গে হার্দিকের দূরত্ব ক্রমেই বাড়ছে। মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তারকা অলরাউন্ডার। দলের সঙ্গে নয়, একা অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে।
পরের ম্যাচেও প্রথম একাদশে হার্দিককে রাখা হবে না বলেই মত ক্রিকেটমহলের। কারণ পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে ইতিমধ্যেই ধরমশালায় পৌঁছে গিয়েছে মুম্বই স্কোয়াড। কিন্তু হার্দিক যাননি দলের সঙ্গে।
হার্দিকের এহেন আচার-আচরণ মুম্বই ম্যানেজমেন্টের পক্ষে যথেষ্ট অসম্মানজনক, এমনটাই মনে করছে ক্রিকেটমহলের একাংশ। ফিট হওয়া সত্ত্বেও চোটের দোহাই দিয়ে হার্দিক কয়েকটা ম্যাচ খেলেননি, এমন গুঞ্জনও চলছে।
চলতি আইপিএলের বিতর্কের মাঝেই চর্চায় উঠে আসছে হার্দিকের অতীত বিতর্কের ইতিহাস। ২০১৯ সালে বিখ্যাত টক শো কফি উইথ করনে গিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন হার্দিক।
Published By: Anwesha AdhikaryPosted: 09:10 PM May 13, 2026Updated: 09:10 PM May 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
