Advertisement
পুলিশের গাড়ি থামিয়ে শিরোনামে, 'প্রতিবাদী' এই তরুণীই স্বল্পবাসে ঝড় তোলেন নেটভুবনে
নিট বিক্ষোভে পুলিশের গাড়ি থামিয়ে চর্চায়। নেটভুবনের 'সুপারওম্যান' তকমা দেওয়া এই তরুণীকে চেনেন?
গাড়ির সামনে দাঁড়িয়ে একাই একশো। হুডিতে ঢাকা মাথা। নিট বিক্ষোভে শামিল কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল সেই ভ্যানেই। কিন্তু তরুণীর দৌলতেই কার্যত তারা বাধ্য হয় আন্দোলনকারীদের ছেড়ে দিতে। সঞ্জয় রাউতের শেয়ার করা ভিডিওর সুবাদে এই তরুণীই এখন চর্চার শিরোনামে। নেটভুবন বলছে 'সুপারওম্যান'। স্বাভাবিকভাবেই তরুণীর ঠিকুজি-কুষ্ঠির খোঁজ পড়েছে। প্রশ্ন উঠছে, কে এই রমণী?
জানা গিয়েছে, তরুণীর নাম রিয়া আহির। বয়স ২৭। সম্ভবত তিনি বিক্ষোভরতদের কেউ নন। কিন্তু সেই তিনিই এখন 'ককরোচ' বিক্ষোভের অন্যতম মুখ হয়ে উঠেছেন বাণিজ্যনগরীতে। পেশায় অভিনেত্রী ও মডেল রিয়ার ইনস্টায় ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। বাবা ছিলেন আইটিবিপির কর্মী। পরিবারের অনেকেই সেনায় ছিলেন। এহেন পরিবারের মেয়ে রিয়াই রুখে দাঁড়ালেন পুলিশের ভ্যানের সামনে।
রিয়া আহির বলছেন, "আমি দেখলাম ভ্যানের ভেতর গাদাগাদি করে মানুষকে ভরা হয়েছে। আমি একটি মেয়েকে টেনে বের করার চেষ্টা করলাম। কিন্তু পুলিশ আমাকে বাধা দিল। তাই আমি গাড়িটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। ওদের মুক্তির দাবি জানাই।"
রিয়াকে দেখে বুকে বল পেয়ে পরে আরও কয়েকজন দাঁড়িয়ে পড়েন ওই ভ্যানের সামনে। রিয়া লাগাতার পুলিশকে বুঝিয়ে চলেন। শেষে পুলিশ বাধ্য হয় বন্দিদের ছাড়তে। তারপর থেকেই সোশাল পাড়ায় 'রিয়া আহির' বিপ্লবের আরেক নাম হয়ে উঠেছেন।
পেশায় অভিনেত্রী-মডেল হওয়ার পাশাপাশি রিয়া একজন উদ্যোগপতিও। তবে শুধু গ্ল্যামার জগতেই সীমাবদ্ধ নন তিনি, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেও বরাবরই সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। ফলে এহেন ঘটনা তাঁর ঘনিষ্ঠদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। অভিনয় ছাড়া তিনি 'রিয়াসাত' নামের একটি হ্যান্ডমেড পোশাকের ব্র্যান্ডের স্রষ্টাও।
পাশাপাশি নাচ এবং বেশ কিছু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন রিয়া আহির। যে তালিকায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত 'দিলবারা' মিউজিক ভিডিওটি অন্যতম। প্রতিবাদী এই তরুণী মাঝেমধ্যেই সোশাল পাড়ার পারদ চড়ান স্বল্পবাসে।
শাড়ি থেকে বিকিনি রিয়া আহির যে সবেতেই স্বচ্ছন্দ্য়, সেটা তার ইনস্টা প্রোফাইলে উঁকি দিলেই বেশ বোঝা যায়। অতীতে বেশ কিছু ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনের 'মলাট সুন্দরী' হিসেবেও নজর কেড়েছেন। তবে লাইমলাইটে এলেন মুম্বইয়ের নিট বিক্ষোভের আন্দোলনকারীদের বাঁচিয়ে। সেই সুবাদেই নেটপাড়়া বলছে, 'নারী তু নারায়ণী।'
পরিচালক পথিকৃৎ বসু বলছেন, "কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' মূলত দৃষ্টিভঙ্গির গল্প। তিনি কি একজন বিদ্রোহী। কিংবদন্তি? না কি একজন অপরাধী? ইতিহাস তাঁকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছে। সেই কারণেই আমরা জিৎদার জন্য নয়টি লুক তৈরি করেছি। প্রতিটি অবতারের মধ্যে লুকিয়ে রয়েছে এক একটি রহস্য, যা ধীরে ধীরে চরিত্রটির জটিল ধাঁধার টুকরোগুলোকে সামনে নিয়ে আসে।"
Published By: Sandipta BhanjaPosted: 04:27 PM Jul 24, 2026Updated: 04:40 PM Jul 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
