shono
Advertisement
Lifestyle Tips

জেন জি তরুণীদের ম্যাজিকের মতো আকৃষ্ট করে পুরুষদের 'যৌন মার্কেট ভ্যালু', জানেন ব্যাপারটা কী?

জানেন কীভাবে বাড়ানো যায় 'যৌন মার্কেট ভ্যালু'? রইল খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 05:00 PM Mar 19, 2026Updated: 05:00 PM Mar 19, 2026

প্রেমের ফাঁদ পাতা ভুবনে...। কে কখন কার প্রেমে পড়ে যায় তা বলা সত্যিই কঠিন। কিন্তু চারপাশে নজর রাখলেই দেখবেন, এমন কিছু মানুষ থাকে, যারা চুম্বকের মতো আকর্ষণ করতে পারে যে কাউকে। চোখের ইশারা, হালকা মশকরা করে নিমেষেই যে কাউকে মোহিত করে তুলতে পারে। জেন Z-এর ভাষায় এটাই হল এসএমভি অর্থাৎ সেক্সুয়াল মার্কেট ভ্যালু। ডেটিং-এর ক্ষেত্রে SMV-এর অর্থ হল, একজন ব্যক্তিকে সঙ্গী বা আশেপাশের মানুষেরা ঠিক কতটা আকর্ষণীয় মনে করে। 

Advertisement

নিশ্চয়ই ভাবছেন কীসের ভিত্তিতে ঠিক হয় SMV? কীভাবে বাড়ানো যায় তা? এর উত্তরগুলোতে রীতিমতো অবাক হবে আপনি। যৌন বাজার মূল্য (SMV) হল ডেটিংয়ের জগতে একটি গোপন স্কোরকার্ডের মতো। তবে এটা কিন্তু শুধু বাহ্যিক রূপের উপর নির্ভর করে না। আপনার ব্যক্তিত্ব, সামাজিক অবস্থান, রসবোধের ভূমিকাও অনেকটা। গবেষণায় দেখা গিয়েছে, যৌন বাজার মূল্যে অবদান রাখে এমন বৈশিষ্ট্যগুলো সংস্কৃতি এবং ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে বদলায়। ‘জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’-তে প্রকাশিত একটি গবেষণা বলছে, দয়া এবং বুদ্ধিমত্তার মতো গুণাবলী একজন ব্যক্তির যৌন আকর্ষণ ক্ষমতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে।

কীভাবে বাড়াবেন সেক্সুয়াল মার্কেট ভ্যালু?

১. আত্মবিশ্বাস হল যৌন আকর্ষণের একটি মূল চাবিকাঠি। শুধু দেখানোর জন্য নয়, নিজের উপর ভরসা থাকা আবশ্যক। নিজের সাফল্য উদযাপন করতে হবে। যা সকলের কাছে আপনার গ্রহণযোগ্তা বাড়াবে ম্যাজিকের মতো।

২. এক্ষেত্রে আপনার শারীরিক গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস করতেই হবে।

৩. প্রথম দর্শনে মানুষ বাহ্যিক রূপ লক্ষ্য করে। তাই পোশাক পরিচ্ছদের দিকে নজর দেওয়া প্রয়োজন। এমন পোশাক পরবেন যা আপনার শারীরিক গড়নের সঙ্গে মানানসই।

৪. বহুমুখী প্রতিভার অধিকারী এবং বিভিন্ন বিষয়ে আগ্রহীরা স্বাভাবিক নিয়মেই আকর্ষণীয় হন। এটি মানুষের সঙ্গে মিশতেও সাহায্য করে।

৫. সম্পর্ক তৈরি ও বজায় রাখার ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে স্পষ্টভাবে প্রকাশ যেমন করতে হবে তেমনই অন্যের কথাও মন দিয়ে শুনতে হবে। এই গুণ যে কাউকে আকর্ষণ করতে পারে ম্যাজিকের মতো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার