shono
Advertisement
French Open

ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জেরেভের

বিরল মুহূর্তের সাক্ষী হল ছবির দেশ, কবিতার দেশের লন টেনিস ভক্ত দর্শকরা। একই সঙ্গে প্রথম গ্র্যান্ড স্ল্যাম এবং ফরাসি ওপেন জয়ের অনন্য স্বাদ পেলেন আলেকজান্ডার জাভেরেভ।
Published By: Kishore GhoshPosted: 11:24 PM Jun 07, 2026Updated: 08:39 AM Jun 08, 2026

যে কোনও গ্র্যান্ড স্ল্যামেই এই ঘটনা বিরল। ফলে প্রতিক্ষার প্রহর গুনছিল লন টেনিস রসিকরা। কারণ পরিস্থিতি ছিল--- প্যারিসের রাঙামাটির (আদতে সুরকি) কোর্টে আজ যে জিতবে, সে কেবল প্রথমবার ফ্রেঞ্চ ওপেন দখল করবে না, একইসঙ্গে প্রথমবার কোনও গ্র্য়ান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও হবে। জার্মানির আলেকজান্ডার জেরেভ আর ইটালির ফ্লাভিও কোবোলির পাঁচ সেটের খেলাও ছিল যাঁকে বলে 'কাঁটে কা টক্কর'। দুই তরুণের অদম্য লড়াইয়ের সাক্ষী হল ছবির দেশ, কবিতার দেশের দর্শকরা। রোলঁ গারোজের উপভোগ্য ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিলেন জাভেরেভ। খেলার ফল তাঁর পক্ষে ১-৬, ৬-৪, ৪-৬, ৭-৬(৭-৬), ১-৬।

Advertisement

হতাশ কোবোলি। ছবি সংগৃহীত।

 

প্রথম সেট ছিল জেরেভের। সার্ভিস থেকে সিঙ্গল কোর্ট দখল, সবেতেই কোবোলিকে পিছনে ফেলে দেন তিনি। ব্রেক পয়েন্টের সুযোগ নিয়ে খেলায় ফিরতে পারেননি ইটালির তরুণ তারকা। ফলে দ্রুত শেষ হয় প্রথম সেট। ৬-১ গেমে কোবিলিকে উড়িয়ে দেন জার্মান রক্ত জেরেভ। দ্বিতীয় সেটে খেলায় ফেরেন কোবালি। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডে প্রয়োজন মতো আক্রমণ শানান তিনি। যদিও হার মানেননি জাভেরেভ। দুরন্ত শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে কোর্ট কভার করেন। যদিও এযাত্রায় বাজিমাত করেন ইটালির তরুণই। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬-৪ জয়ী হন তিনি।

তৃতীয় সেটে পালটা লড়াইয়ের সাক্ষী হয় রোলঁ গারোজের দর্শক। এই সেটের প্রতিটি গেম পয়েন্টে টের পাওয়া গিয়েছিল শেষ না দেখে ছাড়বেন না জেরেভ। উভয় তরুণের দুরন্ত লড়াইয়ে শেষ আরেক দফায় এগিয়ে যান জার্মন তারকা। ৪-৬-এ সেট পয়েন্ট তুলে নেন তিনি। চতুর্থ সেট ম্যাচ নির্ণায়ক হতে পারত, হতে দেননি কোবিলি। উনিশ-বিশ লড়াই টাই ব্রেকারে পৌঁছায়। ৭-৫-এ সেট পয়েন্ট ঘরে তুলে ম্যাচে ফেরেন তিনি। যদিও পঞ্চম সেটে চ্যাম্পিয়নের মতো খেলেন জেরেভ। কোবিলির প্রত্যেকটি ভুলকে কাজে লাগান তিনি। লম্বা ম্যাচে ক্লান্ত হয়ে পড়েছিলেন দুই তারকাই। শরীরের সঙ্গে মানসিক লড়াই চলছিল অন্তিম মাত্রায়। এখানেই নিজের জাত চিনিয়ে দিলেন জার্মান খেলোয়াড়।

স্বপ্নপূরণের পর জেরেভ। ছবি সংগৃহীত।

 

এক্ষেত্রে প্রথম সেটের পুনরাবৃত্তি হল। অসমান্য কোর্ট কভারিং আর অনুমান ক্ষমতায় কোবালিকে পিছনে ফেলে দিলেন আলেকজান্ডার জেরেভ। ১-৬ পয়েন্ট সেট এবং ম্যাচ জিতে ইতিহাস গড়লেন তিনি। বিরল মুহূর্তের সাক্ষী হল ছবির দেশ, কবিতার দেশের লন টেনিস ভক্ত দর্শকরা। একই সঙ্গে প্রথম গ্র্যান্ড স্ল্যাম এবং ফরাসি ওপেন জয়ের অনন্য স্বাদ পেলেন জার্মান তারকা জাভেরেভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement