shono
Advertisement

Breaking News

গদরে ফৌজ নামাচ্ছে চিন, নিশানায় ভারত!

'হিন্দি-চিনি ভাই ভাই' বলে জিগির তুলে ভারতের পিঠে ছুরিকাঘাত করেছিল ঝৌ এন লাইর চিন৷ The post গদরে ফৌজ নামাচ্ছে চিন, নিশানায় ভারত! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:25 PM Mar 14, 2017Updated: 07:31 AM Mar 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয়ের দশকে ‘হিন্দি-চিনি ভাই ভাই’ জিগির তুলে ভারতের পিঠে ছুরিকাঘাত করেছিল চৌ এন লাইয়ের চিন৷ কমিউনিস্ট দেশটির দ্বিচারিতা নিয়ে আর কোনও মন্তব্য বাহুল্য৷ এবারও আবার ঘুঁটি সাজাচ্ছে চিন৷ ‘ওয়ার ডকট্রাইন’-এর প্রাথমিক নিয়ম মেনে ভারতকে চারপাশ থেকে ঘিরতে শুরু করেছে লাল ফৌজ৷

Advertisement

(আমেরিকা বা জাপানের ফাঁদে পা দেওয়া উচিত নয় ভারতের, হুঁশিয়ারি চিনের)

চিনা সংবাদমাধ্যম সুত্রে খবর, পাকিস্তানের গদর বন্দরে ও ভারত মহাসাগরে জিবুতি সামরিক ঘাঁটিতে প্রায় ১ লক্ষ সেনা মোতায়েন করতে চলেছে বেজিং৷ যদিও বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য এই সৈন্য সম্ভার বলে দাবি চিনের৷ তবে বিশেষজ্ঞ মহল এর পিছনে কমিউনিস্ট দেশটির কূট-অভিসন্ধি দেখতে পাচ্ছেন৷ এক চিনা সামরিক আধিকারিক জানিয়েছেন, একটি বিশেষ ‘মেরিন কর্পস’ তৈরি করছে চিন৷ সূত্রের খবর, পাকিস্তানে ক্রমশ বাড়ছে চিনা সামরিক বিশেষজ্ঞদের আনাগোনা৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম সূত্রে খবর, ‘চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর’ (সিপিইসি)-র সুরক্ষার জন্য  ১৫,০০০ সৈন্যের একটি বিশেষ বাহিনী বানিয়েছে পাকিস্তান৷ ইতিমধ্যে, গদর বন্দরে একাধিকবার দেখা গিয়েছে চিনা রণতরী৷ চিনের এই পদক্ষেপ মহাসাগরে আধিপত্য বানানোর একটি চেষ্টা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা৷ চলতি বছর বেজিংয়ের প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে ১৫২ বিলিয়ন ডলার৷

(ভূতের ভয়ে বাড়িছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট)

অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে চিন৷ ভারতের অরুণাচল সীমান্তেও বায়ুসেনা ঘাঁটি বানাচ্ছে লাল ফৌজ৷ তাই এবার সিঁদুরে মেঘ দেখছে দিল্লি৷ তবে ১৯৬১ সালের ভারত আর আজকের ভারতে তফাত অনেক৷ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় সেনার সঙ্গে যুদ্ধে যেতে চিনকেও দশ বার ভেবে নিতে হবে৷ অতীতের হার থেকে শিক্ষা নিয়ে এবার চিনকে উচিত জবাব দিতে তৈরি ভারত৷

জানেন, আজও কেন অ্যাওয়ার্ড শো এড়িয়ে চলেন আমির?

যৌনতার সময় মাথায় ঘোরে প্রাক্তন প্রেমিকের মুখ!

The post গদরে ফৌজ নামাচ্ছে চিন, নিশানায় ভারত! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement